ইসলামী ফিকাহ 7 ভূমিকা 4 হয়েছে। এতে তাওহীদ, ঈমান, আদব-আখলাক, জিকির-আজকার, দোয়া ও প্রয়োজনীয় আহকাম ----- ইত্যাদি বিষয় জমা করা হয়েছে। আল্লাহর বিশেষ মেহেরবাণী ও অনুকম্পায় কিতাবটিতে কুরআনের আয়াত ও সহীহ হাদীস সমন্বিত এক সমাহার ঘটেছে। আর “ফুরুণ্ঈ মাসায়েল” তথা দ্বীনের মৌলিক বিষয় ছাড়া শাখা-প্রশাখার ফিকাহ বিষয়ে শুধুমাত্র একটি মত উল্লেখ করেছি। আল্লাহর নিকট আশা পোষণ করি যে, ইহাই সঠিক মত ৷ যার ফলে হক তথা সঠিক দ্বীন অনুসন্ধানীরা বিশেষ করে নবীণ জ্ঞান পিপাসুরা অতি সহজে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। কিতাবটি অতি সংক্ষিপ্ত ও সহজ ভাবে পেশ করা হয়েছে, যাতে করে উলামাগণ ও নবীণরা অল্প সময়ে এবং কষ্ট ছাড়াই উপকৃত হতে পারেন। কিতাবটি একমাত্র আল্লাহর ফজল ও করমে এক জ্ঞান ভাগ্তারে পরিণত হয়েছে, যা বহন করতে হালকা ও আকারে মধ্যম । কিতাবটি থেকে এবাদতকারী তার এবাদতে, বক্তা তার ওয়াজ- কাজি তথা বিচারক তার বিচার-আচারে, ব্যবসায়ী তার লেন-দেনে, দ্বীনের আহবানকারী তার দাওয়াতে ও সাধারণ মুসলিম তার প্রতিটি অবস্থাতে উপকৃত হবেন। কিতাবটির সাধারণ মুলনীতিমালাগুলো এবং ফুরু‘ঈ তথা শাখা- কিতাবসমূহ থেকে গ্রহণ করেছি। এর পাশাপাশি অতীত ও বর্তমানের উচ্চ পর্যায়ের উলামাগণের ফতোয়াসমূহ থেকেও গ্রহণ করেছি। আর মহামতি চতুষ্টদয় ইমামগণ: ইমান আবু হানীফা রহ: (মৃতঃ ১৫০ হিঃ), ইমাম মালেক রহ: (মৃত:১৭৯ হিঃ), ইমাম শাফে'য়ী রহ: (মৃত:২০৪ হিঃ) ও ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহ: (মৃত:২৪১ হি:) ও অন্যান্য ইমামগণের কুরআন ও সহীহ হাদীসের শক্তিশালী দলিলের ভিত্তিতে সঠিক মতের উপর নির্ভর করেছি । কিতাবটির তাওহীদ, ঈমান ও আহকাম ইত্যাদির অধ্যায়সমূহে চেষ্টা করেছি যেন, প্রতিটি মাসলা-মাসায়েল কুরআন ও সহীহ হাদীসের
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।