ইসলামী ফিকাহ 6 ভূমিকা ৰ্ o2 a 23512 207, tC 20 ale Gn Kon SLITS ABS2 PD “আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তাকে দ্বীনের ফিকাহ তথা সঠিক সুক্ষ বুঝ দান করেন।”* (বইটি লিখার কারণ) একজন মুমিন অপর মুমিনের জন্য একটি দালান ঘরের মত, যার একটি অংশ অপর অংশকে মজবুত করে। বর্তমানে শিরক ও অজ্ঞতার কালো অন্ধকার সুপ্রসারিত এবং সাধারণ মানুষের মাঝে বিদ‘আত ও নাফরমানির ছড়াছড়ি । আল্লাহর দিকে দাওয়াত, সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধের দায়িত্ পালনার্থে এবং নিজেকে ও ভাইদেরকে স্মরণ করার নিমিত্বে এ কাজের অবতরণা । (কিতাবটি লিখার উদ্দেশ্য) আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যেকে সামনে রেখে এই কিতাবের দ্বারা জ্ঞান পিপাসুদের দ্বীনের ফিকাহ শিখানো, অজ্ঞদের জ্ঞান দান করা, গাফেল তথা উদাসীনদের স্মরণ করিয়ে দেয়া, পাপিদের তওবার সুযোগ করে দেয়া, পথ ভ্রষ্টদের হেদায়েত পাওয়া ও নিষ্ঠূরদের অন্তরে পরশের সুযোগ করে দেয়াই একমাত্র উদ্দেশ্য । ইহা উল্লেখিত কারণসমূহের জন্য দায়িত্ মনে করে এবং আমার প্রতি আল্লাহর নিয়ামতসমূহের কৃতজ্ঞতা প্রকাশ মাত্র । এ ছাড়া আমার ভাইদের সাথে দ্বীনের প্রচার ও প্রসার এবং দা‘ওয়াদের কাজে শরিক হওয়া একান্ত জরুরি মনে করেছি। আল্লাহ তা'য়ালা তার অনুকম্পা, অনুগ্রহ, তওফিক ও সাহায্যের দ্বারা এ কিতাবটি লিখা আমার জন্য সহজ করে দিয়েছেন। এ কিতাবটি প্রস্তুত ও বিন্যাস বিভিন্ন ধরনের নির্ভরযোগ্য ইসলামী কিতাব হতে নেয়া > বুখারী হাঃ ৭১ মুসলিম হাঃ ১০৩৭
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।