শেষ দিবস 218 শাফায়াত শাফা‘য়াত-সুপারিশ ঝ শাফায়াত: শাফা‘য়াত তথা সুপারিশ বলা হয়: অন্যের জন্য সাহায্য চাওয়া । ঝঁ শাফা'য়াতের প্রকার: কিয়ামতের দিন শাফায়াত দু’প্রকার: ১. নবী [$]-এর বিশেষ শাফায়াত: এ সুপারিশ আবার কয়েক প্রকার যেমন : (ক) ইহা হচ্ছে ‘শাফা'য়াতে কুবরা’ তথা রসূলুল্লাহ [$%]-এর সুমহান সুপারিশ ৷ হাশরের ময়দানে অবস্থানরত মানুষদের জন্য নবী [$]-এর ফয়সালার জন্য সুপারিশ । আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন এবং তাদের মাঝে ফয়সালা করবেন। আর ইহাই হলো রসূলুল্লাহ []-এর জন্য ‘ মাকামে মাহমুদ’ ৷ (খ) উম্মতের কিছু মানুষের জন্য সুপারিশ । যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের সংখ্যা সত্তর হাজার মাত্র । আল্লাহ তা'য়ালা রসুলুল্লাহ [%]কে বলবেন: তোমার উম্মতের মধ্য হতে জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করাও যাদের কোন হিসাব-নিকাশ নেই । যেমন পূর্বে উল্লেখ হয়েছে। (গ) যাদের পাপ-পৃণ্য সমান সমান তাদের ব্যাপারে রসুলুল্লাহ [$]-এর সুপারিশ ৷ তাদের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। (ঘ) এ সুপারিশ হলো জান্নাতে মর্যাদা বাড়ানোর জন্য । তাদের আমলের কারণে জান্নাতের যে স্থান পাবে তার চেয়ে উঁচু স্তরের জন্য নবী [$]-এর সুপারিশ । (ঙ) নবী [$]-এর চাচা আবু তালিবের শাস্তি কম করার জন্য সুপারিশ । (চ) সকল মু’মিনদের জান্নাতে প্রবেশের অনুমতির জন্য নবী [%]-এর সুপারিশ । www.QuranerAlo.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।