ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী ফিকাহ 2 ভূমিকা যুগে যুগে ফিকাহ্‌বিদগণ দু’টি মূল উৎসের আলোকে ফিকাহশাস্ত্র রচনা করেছেন। এই ধারার প্রয়াস হিসাবে আমাদের সামনে “কুরআন ও সুন্নার আলোকে ইসলামী ফিকাহ্‌” গ্রন্থখানি। কুরআন ও সহীহ হাদীস এবং এই দুই মূল উৎসে না পওয়া গেলে ইজমা‘ ও গ্রহণযোগ্য কিয়াসের আলোকে লেকখ আরবী ভাষায় গ্রন্থখানি রচনা করেছেন। সবার দাবীকে বাস্তবে রূপ দেয়ার জন্য উল্লেখিত গ্রন্থখানি অনুবাদের জন্য আমার পরিচালনাধীন পাচ সদস্য বিশিষ্ট একটি অনুবাদ পরিষদ গঠন করি। মূল কিতাবটির পঞ্চম সংস্করণে অনুবাদের কাজ আরম্ভ করা হয়। আজ কিতাবটির দ্বাদশ সংস্করণ হয়েছে। লিখকের নির্দেশে একাদশ ও দ্বাদশ সংস্করণের সাথে মিলিয়ে অনুবাদের সংশোধন করতে বেশ সময় ও প্ররিশ্রম করতে হয়েছে। কিতাবটির সিংহভাগের অনুবাদসহ কম্পিউটার কম্পোজ, প্রচ্ফ ও সম্পাদানর দায়িত্ব আমারই উপর অর্পিত হয়। আল্লাহর অশেষ অনুগ্রহে দেরীতে হলেও সকলের অক্লান্ত পরিশ্রমের গাছটির সুস্বাদু ফল খাওয়ার সময় হয়েছে। পাঠকবৃন্দের কাছে গ্রন্থখানি সাদরে গৃহীত হলেই আমাদের খিদমত সার্থক বলে বিবেচিত হবে। আন্তরিকভাবে নির্ভুল ও নিখুঁত করার আগ্রহের অভাব ছিল না । কিন্তু অনীচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। তাই কোন ভুলভ্রান্তি ধরা পড়লে আমাদেরকে জানালে তা সাদরে গ্রহণ করা হবে এবং পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। গ্রন্থটির প্রথম প্রকাশ করতে পারায় আমরা আল্লাহ তা'য়ালার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি । কিতাবটির মূল লেখক, অনুবাদ পরিষদ এবং প্রকাশের কাজে করেছেন তাদের সকলের পরিশ্রমকে আল্লাহ তায়ালা কবুল করুন ।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।