ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী ফিকাহ || ভূমিকা পরিচালকের বাণী সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের জন্য। প্রিয় হাবীব ও সর্বশেষ নবী ও রসূল মুহাম্মদ মোস্তফা [%]-এর প্রতি দরুদ ও সালাম । ইসলামী শরিয়তের মূল উৎস হলো আল-কুরআন ও সহীহ হাদীস ৷ নবী [$$] বলেন:“আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। তোমরা যতক্ষণ ইহা আকড়িয়ে ধরে থাকবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। তা হলো: আল্লাহর কিতাব ও আমার সুন্নত ।”* বাস্তবে মুসলমানগণ যতদিন আল্লাহর কিতাব ও মহানবী [$&]-এর সুন্নত আকড়িয়ে ধরে ছিল ততদিন তারা বিপথগামী হয়নি । কিন্তু কালের পরিক্রমায় যখন তারা ইহা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখনই তাদের মধ্যে ভ্রষ্টতার অনুপ্রবেশ ঘটেছে। উৎসের সাথে সংযোগ স্থাপন করে তাহলে পুনরায় আল্লাহর সীরাতে মুস্তাকীমের পথিক হতে পারবে এবং ভ্রষ্টতার অন্ধকার দূরীভূত হবে। ইসলামী বই-পুস্তকের নামে বাজারে অনেক ধরনের গ্রন্থ পাওয়া যায়। কিন্তু বড় দু:খের বিষয় হলো যার সিংহ ভাগই কুরআন ও সহীহ হাদীসের দলিল থেকে শূন্য । যার ফলে সুপ্রিয় পাঠক-পাঠিকা শরিয়তের সঠিক নির্ভেজাল জ্ঞানার্জন থেকে বঞ্চিত । তাই দ্বীনপ্রিয় বাংলাভাষী মুসলিমগণের বহুদিনের এক চাহিদা ছিল কুরআন ও সহীহ হাদীসের আলোকে একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য ইসলামী ফিকাহর কিতাব । যার মাঝে থাকবে একজন মুসলিমের জীবনের সর্বপ্রকার প্রয়োজনীয় বিষয় । *, হাদীসটি সহীহ, সহীহুল জামে‘ দঃ হা: নং ২৯৩৭

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।