ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

শেষ দিবস 195 বিচার ফয়সালা করবে না যিনি তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের জন্য সুপারিশ করবেন? একে অপরকে বলবে: চল আদম [%%]-এর নিকট । সকলে আদম [%%%৷]-এর নিকটে গিয়ে বলবে: হে আদম [২%] আপনি মানুষের পিতা । আল্লাহ আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করে আপনার মাঝে তার রুহ ফুকেছেন। ফেরেশতাগণকে নির্দেশ করেছেন আর তারা আপনাকে সেজদা করেছেন। আপনার রবরে নিকট আমাদের জন্য সুপারিশ করুন । আমরা কি অবস্থায় আপনি দেখেন না!? আমরা কি চরম পর্যায় পৌছেছি দেখেন না? বাবা আদম [5%] বলবেন: নিশ্চয় আমার রব-প্রতিপালক আজ এমন রাগ হয়েছেন যা ইতিপূর্বে কখনো রাগ হননি। আর এর পরেও কখনও এরূপ রাগ হবেন না । আল্লাহ তা'য়ালা আমাকে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন আর আমি তার নাফরমানি করেছিলাম । নাফ্্‌সী নাফ্সী (আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি) তোমরা অন্য কারো নিকটে যাও । তারা যথাক্রমে: নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা (আ:)- এর নিকটে যাবে। কিন্তু সকলে ওজর পেশ করবেন। তারা সকলে বলবেন: নিশ্চয় আমার রব আজ এমন রাগ হয়েছেন যা ইতিপূর্বে কখনো রাগ হন নাই এবং এরপরেও কখনো এরূপ রাগ হবেন না। নাফসী নাফসী (আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি) । অত:পর ঈসা [9%] বলবেন: তোমরা অন্য জনের নিকটে যাও । তোমরা মুহাম্মাদ [$]-এর নিকটে যাও । তারা সকলে আমার নিকটে আসবে। অত:পর বলবে: হে মুহাম্মাদ [] আপনি আল্লাহর রসূল, শেষ নবী, আল্লাহ আপনার আগের-পরের সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন । আমরা কি অবস্থায় আপনি দেখেন না কি!? আমরা কি চরম পর্যায় পৌছেছি দেখেন না? তখন আমি অগ্রসর হয়ে আরশের নীচে যেয়ে আমার রবের জন্যে সেজদায় পড়ে যাব। অত:পর আল্লাহ আমার প্রতি তার প্রশংসা ও শুকরিয়া করার জন্য অন্তর খুলে দিবেন ও এমন ইলহাম (আল্লাহ্‌ কর্তৃক অন্তরে প্রদত্ত জ্ঞান) দান করবেন যা www.QuranerAlo.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।