ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

শেষ দিবস 162 কিয়ামতের আলামত পর্যায়ে দু'টি বড় তাবু হবে যার একটি ঈমানের যার মধ্যে কপটতা থাকবে না আর অন্যটি নেফাক-কপটতার তাবু যার মধ্যে ঈমান থাকবে না। অতএব, যখন এরূপ হবে তখন সেদিন বা পরের দিন দাজ্জালের প্রতিক্ষা করিও ৷” ৰ দাজ্জালের ফেতনাঃ দাজ্জালের আবির্ভাব এক বিরাট ফেতনা; কারণ আল্লাহ [3] তাকে এমন বড় বড় অলৌকিক ঘটনা ঘটানোর শক্তি দান করবেন যার ফলে আক্কেল গুড়ুম হয়ে যাবে। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, তার সাথে জান্নাত-জাহান্নাম থাকবে। প্রকৃতপক্ষে তার জাহান্নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম । আরো তার সাথে থাকবে রুটির পাহাড় এবং পানির নদীসমূহ তার নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন উদ্ভিদ গজাবে। পৃথিবীর সমস্ত গুপ্তধন তার সঙ্গে চলবে । মেঘমালাকে বাতাস যেমন দ্রুত পশ্চাদ গমন করে তেমনি সে অতিদ্রুত পথ অতিক্রম করবে। সে পৃথিবীতে ৪০দিন অবস্থান করবে। প্রথম দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিন হবে এক মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতই দিন। অত:পর তাকে ‘ঈসা [এ৷] হত্যা করবেন ফিলিস্তীনের ‘লুদ’ নামক গেটের নিকটে । ক দাজ্জালের শারীরিক বর্ণনাঃ রসূলুল্লাহ [%%] আমাদেরকে দাজ্জালের আনুগত্য বা তাকে বিশ্বাস না করার জন্য সাবধান করে দিয়েছেন। তিনি [$%] আমাদেরকে তার বৰ্ণনা দিয়েছেন, যাতে করে তার থেকে আমরা সাবধানে থাকতে পারি। তিনি বর্ণনা করছেন যে, সে একজন লাল রঙ্গের যুবক ও তার এক চোখ টেরা হবে। তার কপালে লিখা থাকবে “কাফির” যা প্রতিটি মুসলিম পড়বে । *, হাদীসটি সহীহ , আহমাদ হাঃ ৬১৬৮, সিলসিলা সহীহা হাঃ ৯৭৪ দ্রঃ, আবূ দাউদ হাঃ ৪২৪২ শব্দ তারই www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।