তাওহীদ ও ঈমান 155 শেষ দিবসের প্রতি ঈমান আরাম ও খোশবু এবং তার জন্যে তার চোখ যতদূর যায় ততদূর কবরকে প্রশস্ত করে দেয়া হবে।”* মুমিনকে কবরের ভয়-ভীতি, ফেতনা ও আজাব থেকে মুক্তি দিতে পারে এমন কিছু জিনিস রয়েছে যেমন : আল্লাহর রাহে শহীদ হওয়া, সীমান্তে প্রহরীর কাজ ও পেটের পীড়ায় মৃত্যু ইত্যাদি । ঝ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত রুহ্সমূহের আবাস স্থান: বারজাখী জিন্দিগী তথা অন্তর্বতাঁকালিন জীবনে রুহ্সমূহের মধ্যে বড় ধরণের পার্থক্য হবে: তাদের মধ্যে কিছু রুহ ইন্লীইনের সর্বোচ্চ ‘মালাইল আ'‘লায়’ অবস্থান করবে আর তা হলো নবী-রসূলগণ (আ:)- এর রুহসমূহ ৷ তাদেরও মাঝে মর্যাদা ও মরতবার দিক থেকে ব্যবধান থাকবে। আর কিছু রুহ্ পাখীর আকৃতিতে জান্নাতের গাছে ঝুলে থাকবে। এগুলো হলো মুমিনদের রুতহ্সমূহ । আবার কিছু রুহ সবুজ পাখীর উদরে থাকবে যারা জান্নাতে বিচরণ করবে। এগুলো হলো কিছু শহীদদের রুহ । আর কিছু রুহ্ কবরেই আটকা থাকবে। যেমন: গনীমতের মাল (যুদ্ধলদ্ধ সম্পদ) খিয়ানতকারীর রুহ । আবার কিছু রুহ জান্নাতের দরজার উপর আটকা থাকবে যেমন: খণী ব্যক্তিদের রুহ । আর কারো রুহ পৃথিবীতেই আটকা রইবে নীচু মানের রুহ হওয়ার কারণে ৷ কিছু রুহ ব্যভিচারী ও ব্যভিচারিণীদের আজাবের চুলায় থাকবে। আবার কিছু রুহ রক্তের নদীতে সাতার কাটবে এবং তাদের মুখের ভিতর পাথর নিক্ষেপ করা হবে। আর এ হলো সুদখোরদের রুহ ---। », হাদীসটি সহীহ, আহমাদ হাঃ নং ১৮৭৩৩ শব্দ তারই, আবূ দাউদ হাঃ নং ৪৭৫৩ www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।