ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 146 মুহ্‌ম্মাদুর রসুলুল্লাহ [%] ক তার স্ত্রীগণ: রসূল [$]-এর স্ত্রীগণ “উম্মুহ৷তুল মুমিনীন” তথা মুমিনদের সবার মা। তীরা রসূল [&]-এর দুনিয়া ও আখেরাতে স্ত্রী। তারা সকলে মুসলিমা নারী ও পূত-পবিত্র এবং সতী-সাধ্বী। আর যে সকল নোংরা জিনিস তাদের সম্মান-মর্যাদার ব্যাপারে কলঙ্ক তা থেকে তারা সম্পূর্ণভাবে মুক্ত ৷ তীরা হলেন: খাদীজা বিনতে খুওয়াইলেদ, আয়েশা বিনতে আবু বকর, সাওদা বিনতে জাম'য়া, হাফসা বিনতে উমার, জায়নাব বিনতে খুজাইমা, উম্মু সালামা, জায়নাব বিনতে জাহাশ, জুওয়াইরিয়া বিনতে আল-হারিস, উম্মু হাবীবা বিনতে আবু সুফিয়ান, সুফিয়্যা বিনতে হুয়াই ও মায়মুনা বিনতে আল-হারিস (রাযিআল্লাহু আনহুন্না) রসূলুল্লাহ [$]-এর মৃত্যুর পূর্বে যারা মারা গেছেন তারা হলেন: খাদীজা ও জায়নাব বিনতে খুজাইমা । আর বাকি সবাই তার পরেই মৃত্যু বরণ করেছেন। স্ত্রীদের মধ্যে সর্বোত্তম হলেন খাদীজা ও আয়েশা (রাযিআল্লাহু আনহুমা) * রসূল [%]-এর সন্তান-সন্ততিগণ: ১. রসূলুল্লাহ [%]-এর তিনজন ছেলে সন্তান জন্মগখহণ করেন। তারা হলেন: কাসেম ও আব্দুল্লাহ্‌ খাদীজা (রা:)-এর গর্ভের । আর ইবরাহীম তার বাদি মারিয়া কিবতিয়া (রা:)-এর গর্ভের । তারা সকলে ছোট অবস্থায় মারা যান। ২. আর মেয়ে চারজন জায়নাব, রুকাইয়া, উম্মে কুলছুম ও ফাতেমা (রাষিআল্লাহু আনহুন্নী) তারা সকলে খাদীজা(রা:)-এর গর্ভের । তারা সকলে বিবাহিতা এবং ফাতেমা ছাড়া সকলেই রসূলুল্লাহ []-এর পূর্বে মারা যান। আর ফাতেমা (রা:) রসূলুল্লাহ [3]-এর মৃত্যুর ছয় মাস পরে মারা যান । তারা সকলে মুসলিমা নারী এবং পূত-পবিত্র ও সতী-সাধ্বী ছিলেন। www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।