ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 144 মুহাম্মাদুর রসূলুল্লাহ [] বলেন: অত:পর তৃতীয়বার সে আমাকে জড়িয়ে ধরে চাপ দিলো। তারপর ছেড়ে দিয়ে বললো, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, পাঠ করুন, আর আপনার রব মহাদয়ালু । (সূরা আলাক্্‌ৃ: ১-৩) অত:পর আল্লাহর রসূল এ আয়াত নিয়ে প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাপছিল তিনি খাদীজা বিনতে খুওয়াইলেদ (রা:)-এর নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত কর, আমাকে চাদর দ্বারা আবৃত কর, তিনি তাকে চাদর দ্বারা আবৃত করল । এমনকি তার ভয় দূর হলো। তখন তিনি খাদীজা (রা:)-এর নিকট ঘটনাবৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজকে নিয়ে আশংকা বোধ করছি। খাদীজা (রা:) বললেন, আল্লাহর কসম! কখনই নয়!? আল্লাহ আপনাকে কখনও লাঞ্জিত করবেন না। আপনি তো আত্মীয়-স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদীজা (রা:) তীর চাচাতো ভাই ওরাকা ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উষযার নিকট গেলেন, যিনি জাহেলিয়াতের যুগে খ্ৰীষ্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইবরানী ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তওফিকে ইবরানী ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতিবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদীজা (রা:) তাকে বললেন, হে চাচাতো ভাই! আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা! তুমি কী দেখ? আল্লাহর রসূল [%] যা দেখেছিলেন, সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকা তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা [5৬8|-এর নিকট পাঠিয়েছিলেন। আফসোস! আমি যদি সেদিন থাকতাম । আফসোস! আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে বহিস্কার করবে। আল্লাহর রসূল [%%] বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যা, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ কিছু (অহি) নিয়ে যে কেউ এসেছে তার সঙ্গে www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।