ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 119 কিতাবসমূহের প্রতি ঈমান ৪ পূর্বের সকল আসমানী কিতাব যেমন: তাওরাত, ইঞ্জিল ও জাবূর ইত্যাদি সবই কুরআনের মাধ্যমে রহিত হয়ে গেছে। যেমন আল্লাহ্‌ তা'য়ালার বাণী: “আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী। অতএব, আপনি তাদের পারস্পারিক ব্যাপারাদিতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করুন এবং আপনার কাছে যে সৎপথ এসেছে, তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না৷” [ সূরা মায়েদাঃ৪৮] ৪ বর্তমান আহলে কিতাবের হাতে যেসব কিতাব রয়েছে তার বিধান: আহলে কিতাবের হাতে তাওরাত ও ইঞ্জিল নামে বর্তমানে যা আছে তার সম্পর্ক নবী-রসূলগণের সাথে সম্পৃক্ত করা সঠিক নয়; কারণ এর মাঝে অনেক পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে । যেমন: ইহুদিরা আল্লাহর সন্তান বলে সম্পর্ক সাব্যস্ত করেছে এবং খ্ৰীষ্টানরা ‘ঈসা [49]- এর এবাদত করেছে। আর আল্লাহ [ঝুকে এমন সবগুণে গুনান্বিত করা হয়েছে, যা তার আজমত তথা মর্যাদার পরিপন্থী । অনুরূপভাবে নবীগণকে অপবাদ ইত্যাদি দেয়া হয়েছে যার সবই মিথ্যা । এগুলো সবই প্রত্যাখ্যান করা আমাদের প্রতি ওয়াজিব এবং কুরআন ও সহীহ সুন্নাহ দ্বারা যার সত্যায়ন এসেছে তা ব্যতীত সবকিছুর প্রতি ঈমান না আনা জরুরি। ৪ যখন আহলে কিতাবরা (ইহুদি-খ্রীষ্টান) আমাদেরকে কোন কিছু শুনাবে তখন আমরা তা সত্য-মিথ্যা কোনটাই মনে করব না। বরং বলব: আমরা আল্লাহ, তার কিতাব ও রসূলগণের প্রতি ঈমান এনেছি যদি তারা যা বলে তা সত্য হয়, তাহলে তাদেরকে মিথ্যা www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।