ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 118 কিতাবসমূহের প্রতি ঈমান (৩) কিতাবসমূহের প্রতি ঈমান ৪ কিতাবসমূহের প্রতি ঈমান: এ ঈমান রাখা যে, আল্লাহ তা'য়ালা তার বান্দাদের হেদায়েতের জন্য নবী-রসূলগণের প্রতি কিতাব নাজিল করেছেন। এগুলো আল্লাহর প্রকৃত বাণী । আর এর মধ্যে যা আছে সবই সত্য, তার মধ্যে কোন প্রকার সন্দেহ নেই। এর মধ্যে কিছু আছে যার নাম আল্লাহ উল্লেখ করেছেন আর কিছু আছে যার নাম ও সংখ্যা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ৪ কুরআনে যে সকল আসমানী কিতাবের নাম উল্লেখ হয়েছে তার সংখ্যাঃ ১. সুনহুফে ইবরাহীম: ইবরাহীম [$৷]-এর উপর । ২. তাওরাত: যা মূসা [১%%৷]-এর প্রতি আল্লাহ তা'য়ালা নাজিল করেছিলেন। ৩. ইঞ্জিল: যা আল্লাহ ’ঈসা [9%৷]-এর প্রতি নাজিল করেছিলেন। 8. জাবূরঃ যা দাউদ [4%৷]-এর প্রতি আল্লাহ [9%] নাজিল করেছিলেন। ৫. আল-কুরআর: যা সকল মানুষের জন্যে মুহাম্মাদ [%]-এর প্রতি আল্লাহ তা'য়ালা নাজিল করেছেন। ৪ পূর্বের আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান ও আমলের বিধান: আমরা ঈমান রাখব যে, আল্লাহ এ সকল কিতাব নাজিল করেছেন। এগুলোতে যে সকল খবরাদি সহীহ সেগুলোর প্রতি বিশ্বাস রাখব । যেমন কুরআনের খবরাদি এবং পূর্বের কিতাবসমূহের যে সমস্ত খবর অপরিবর্তিত ও অপরিবর্ধিত। আর পূর্ণ আত্মসমর্পণ ও সন্তুষ্টিচিত্তে যে সকল আহকাম রহিত হয় নাই সেগুলোর আমল করব। আর যে সকল আসমানী কিতাবের নাম জানি না সেগুলোর প্রতি সংক্ষিপ্ত ঈমান আনব। www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।