তাওহীদ ও ঈমান 102 উত্তীর্ণ ও কল্যাণের কারণসমূহ পরাক্রমশালী । আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল, ফলে ভোর হতে না হতে তারা নিজ নিজ গৃহসমূহে উপুড় হয়ে পড়ে রইল ৷” [সূরা হুদ: ৬৬-৬৭] ঝঞ আত্মা পবিত্ৰকরণের জ্ঞান: আত্মা পবিত্রকরণকে আরবিতে ‘তাজকিয়া’ বলে। এর অর্থ: প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার ময়লা ও নাপাক বকত্ত থেকে পবিত্রকরণ । আত্মা পবিত্র করার তিনটি বিষয় সংশ্লিষ্ট: ১. আল্লাহর হকের ব্যাপারে: মানুষ নিজেকে সর্বপ্রকার শিরক, নেফাক ও লোক দেখানো আমল থেকে পবিত্র করে একমাত্র নিখাদ চিত্তে এক আল্লাহর এবাদত করবে। ২. রসূলুল্লাহ [$]-এর হকের ব্যাপারে: সমস্ত আমলকে বিদাত থেকে পবিত্র করতে হবে। তাই আল্লাহ ও তার রসূলের শরিয়ত মোতাবেক আল্লাহর এবাদত করবে। ৩. মানুষের হকের ব্যাপারে: নিজের আত্মাকে পূত-পবিত্র করবে সকল প্রকার নোংরা চরিত্র থেকে । যেমন: হিংসা-বিদ্বেস, মিথ্যা, গিবত এবং অন্যদের উপর জুলম করা । যে ব্যক্তিকে ইহা দান করা হয় সে ঈমান, জ্ঞান, আমল ও চরিত্রের উচু স্তর অর্জন করে। আল্লাহ তা'য়ালার বাণী: 1-1 EO ES LIE OO GS 2 bl “যে আত্মাকে পবিত্র করে, সেই সফলকাম হয় এবং যে আত্মাকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয় ।” আর প্রকৃত কৃতকার্য হলো: উদ্দেশ্য হাসিল হওয়া এবং আতঙ্কগ্রস্ত থেকে নাজাত পাওয়া । www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।