ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 98 ঈমান বৃদ্ধি না। হে আমার বান্দারা! যদি তোমাদের আগের-পরের ও জ্রিন-ইনসানের সকলে তোমাদের মধ্যের সর্বোত্তম ব্যক্তির ন্যায় মুত্তাকী অন্তর হয়ে যাও তাহলে তা আমার বাদশাহীতে কিছুই বৃদ্ধি হবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের আগের-পরের ও জ্রিন-ইনসানের সকলে তোমাদের মধ্যের সবচেয়ে জঘন্য ব্যক্তির ন্যায় ফাজের অন্তর হয়ে যাও তাহলে তা আমার বাদশাহীতে কিছুই কমবে না । হে আমার বান্দারা ! যদি তোমাদের আগের-পরের ও জ্রিন-ইনসানের সকলে একটি ময়দানে দাড়িয়ে আমার নিকটে চাও আর আমি সবার চাওয়া-পাওয়া দিই । তাতে ততটুকুই কমবে যেমন সাগরে সূচ ডুবিয়ে উঠালে যতটুকু পানি কমে । হে আমার বান্দারা ! ইহা তোমাদের আমলসমূহ যা আমি তোমাদের জন্যে হিসাব করে রাখি । অত:পর তার প্রতিদান তোমাদেরকে প্রদান করব। সুতরাং, যে ব্যক্তি কল্যাণকর অবস্থা পাবে সে যেন আল্লাহর ংসা করে আর যে এর বিপরীত পাবে সে যেন শুধুমাত্র নিজেকেই ধিক্কার দেয়৷” ঞ্চ অতএব, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রসূলুল্লাহ [$]- এর হেদায়েত মোতাবেক আল্লাহর নির্দেশমালা পালন করবে তাকে আল্লাহ তা'য়ালা তার ভাণ্ডার থেকে দান করবেন। চাহে সে ধনী হোক বা গরিব হোক । আর তাকে সাহায্য ও সহযোগিতা করবেন। তাকে হেফাজত করবেন, ঈমান দ্বারা সম্মানিত করবেন চাই তার মর্যাদার উপকরণ থাক যেমন : আবু বকর, উমার, উসমান ও আলী [|] অথবা তার কারণ না থাক যেমন : বেলাল, ‘আম্মার ও সালমান ফারেসী [|] ও অন্যান্যরা । আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে না যদিও তার নিকটে মর্যাদার উপকরণ বা কারণ থাকে । যেমন : বাদশাহী ও সম্পদ তাকে ১. মুসলিম হাঃ ২৫৭৭ www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।