ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 95 ঈমান বৃদ্ধি ইত্যাদি । আমরা কারণের জগতে রয়েছি। সুতরাং বৈধ কারণ ও মাধ্যম গ্রহণ করব এবং সাথে সাথে আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করব না। ২. আবার কখনো তিনি রিজিক দান করেন কোন কারণ ছাড়াই । তিনি কোন জিনিসকে হওয়ার জন্য বলেন ‘হও’ আর তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। যেমন : মরয়ম (রা:)কে গাছ ছাড়া ফল ও স্বামী ছাড়া ছেলে দান করেছিলেন। ৩. আবার কখনো তিনি ‘আসবাব’ তথা কারণ ও উপকণের বিরুদ্ধে তীর শক্তি প্রয়োগ করেন। যেমন : আগুনকে ইবরাহীম [$%]-এর উপর ঠাণ্ডা ও নিরাপদ করে দিয়েছিলেন। আর মূসা [%%৷]কে পানিতে ডুবা থেকে বাচিয়ে ছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে সাগরে ডুবিয়ে মেরে ছিলেন। ইউনুস [%%]কে মাছ ও সাগরের অন্ধকার থেকে নাজাত দান করে ছিলেন। আল্লাহর বাণী: AY ios 8 OY LISS SAILS HL CIs “তার বিষয় হলো যখন তিনি কিছু করতে চান তখন বলেন ‘হও’ তখন তা হয়ে যায়৷” [সুরা ইয়াসীন: ৮২] + ইহা হলো সৃষ্টি সম্পর্কে ঈমান আর অবস্থাসমূহ সম্পর্কে: ১. আমরা জানি ও একিন রাখি যে, সকল অবস্থার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ । যেমন গরিব-ধনী, সুস্থ-অসুস্থ, সুখ-দুঃখ, হাসি-কান্না, সম্মান-অসম্মান, জীবন-মরণ, নিরাপত্তা-ভয়, ঠাণ্ডা-গরম, হেদায়েত- ভ্রষ্টতা, শানস্তি-অশান্তি এ ছাড়াও সবঅবস্থার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তা'য়ালা । ২. আমরা আরো জানি ও একিন রাখি যে, যিনি সবকিছুর পরিচালক ও সকল অবস্থার মহাব্যবস্থাপক তিনি একমাত্র আল্লাহ তা'য়ালা । অতএব, আল্লাহর নির্দেশ ব্যতীত ফকির ধনী হতে পারবে না, রোগী সুস্থ হতে পারবে না । আর আল্লাহর নির্দেশ ছাড়া লাঞ্চিত মর্যাদাবান হতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া হাসি কান্নায় পরিবর্তন হয় www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।