তাওহীদ ও ঈমান 94 ঈমান বৃদ্ধি জীবিতকে মৃত্যুর ভিতর থেকে বের করেন এবং কেইবা মৃত্যুকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে কর্ম সম্পাদনের ব্যবস্থাপক? তখন তারা বলে উঠবে, আল্লাহ! তখন তুমি বলো, তারপরেও ভয় করছ না কেন? অতএব, এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা । আর সত্য প্রকাশের পরে (উদ্ভ্রান্ত ঘুরার মাঝে) কি রয়েছে গোমরাহী ছাড়া-সুতরাং কোথায় ঘুরছ ? ” [সূরা ইউনুস: ৩১-৩২] চতুর্থ: আরো জানা ও একিন রাখা দরকার যে, সমস্ত বিষয়ের ভাণ্ডার একমাত্র আল্লাহর নিকটে । যতকিছু অস্তিত্বে রয়েছে তার ভাণ্ডার আল্লাহ্র নিকটে যেমন : খাদ্য-পানি, ফল-মূল ও ফসলাদি, আবহাওয়া, সম্পদ ও সাগর-পর্বতমালা ছাড়া আরো যাকিছু আছে তা সবই আল্লাহর নিকটে । অতএব, যার প্রয়োজন তা তারই নিকটে চাইব এবং বেশী বেশী এবাদত ও আনুগত্য করব । আল্লাহ তা'য়ালা তিনি সকল প্রয়োজন পূরণকারী এবং আহ্বানে সাড়া দানকারী । তিনি সর্বোত্তম সওয়াল গ্রহণকারী এবং উত্তর দানকারী । তিনি যা দেন তা বারণ করার কেউ নেই আর যা তিনি বারণ করেন তা দেয়ার কেউ নেই । ১. আল্লাহ তা'য়ালার বাণী: বপ্ড পু ুৰ। পৰে i EEE 2420 Yad sls Al bis VY) ses ols 3 MESSE LO PF YS “প্রতিটি জিনিসের ভাণ্ডার আমার নিকটে আর তা নির্দিষ্ট পরিমাণে নাজিল করি ।” [সূরা হিজির:২১ ] ২. আরো আল্লাহর বাণী: Void ECO) SAB Ll SH oN SHI LTE I “আসমান-জমিনের ভাণ্ডার আল্লাহর জন্য কিন্তু মুনাফেকরা বুঝার চেষ্টা করে না” [সূরা মুনাফেকুন:৭] ঝ্চ আল্লাহ তা'য়ালা কুদরত: ১. আল্লাহর শক্তি সীমাহিন। কখনো কারণ ও উপকরণের মাধ্যমে রিজিক দান করেন। যেমন : তিনি পানিকে উদ্ভিদ গজানোর জন্য কারণ করেছেন। স্ত্রী সহবাসকে সন্তান সৃষ্টির কারণ করেছেন www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।