তাওহীদ ও ঈমান 90 আল্লাহর সুন্দরতম নামসমূহ ৪ আস-সাব্বুহ্: যিনি সকল প্রকার দোষ-ক্রটি থেকে পবিত্র । যার তসবীহ্ পাঠ করে সাত আসমান-জমিন এবং এতদ্বয়ের মাঝে যা আছে সবই । আর প্রতিটি জিনিস তারই প্রবিত্রতা বর্ণনা করে। ৪ আল-বিতর: যার কোন শরিক, সদৃশ ও মত নেই । তিনি বেজোড় এবং বেজোড় কার্যাদি ও এবাদতকে ভালবাসেন। ৪ আদ-দাইয়্যান: যিনি বান্দার হিসাব করবেন ও তাদেরকে প্রতিদান দিবেন। আর তিনি রোজ কিয়ামতে তাদের মাঝে ফয়সালা করবেন। ® আল-মুকাদ্দিম ওয়াল-মুওয়াখখির: তিনি যাকে ইচ্ছা সামনে করেন আর যাকে ইচ্ছা তাকে পিছনে করেন যারে ইচ্ছা উপরে উঠান আর যাকে ইচ্ছা নীচে নামান । ৪ আল-হান্না-ন: তিনি তার বান্দার প্রতি দয়াশীল । নেককারদেরকে সম্মানিত করেন এবং পাপিষ্ঠদের ক্ষমা করেন। ৪ আল-মান্না-ন: যিনি চাওয়ার আগেই অনুগ্রহ দ্বারা শুরু করেন। অধিক দানশীল, বিভিন্ন প্রকার এহসান, পুরস্কার, রিজিক ও দান বখশিয়ে থাকেন। ৪ আল-ক্বা-বিযু: যিনি তার কল্যাণ ও ভাল জিনিসকে গুটিয়ে নেন যার থেকে চান। যিনি তার অনুকম্পা প্রসারিত করেন এবং রুজিকে বান্দার যাকে ইচ্ছা তাকে প্রদান করেন। ® আল-হাইয়্যু-আস-সিত্তীর: যিনি তার বান্দাদের যে লজ্জাশীল ও গোপনকারীদের ভালবাসেন তিনি তার বান্দার অনেক দোষ-ক্রটি ও পাপরাজি গোপন করে রাখেন । ® আস-সাইয়্যিদ: যিনি তার সরদারীতে, মহত্বে, শক্তিতে ও সকল গুণাবলতে পরিপূর্ণ । ® আল-মুহসিন: যিনি তার সকল মখলুককে তার অনুকম্পা ও এহসান দ্বারা ভরপুর দিয়েছেন। www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।