তাওহীদ ও ঈমান 88 আল্লাহর সুন্দরতম নামসমূহ আর-রাউফ: যিনি পরম দয়াশীল । আল-আওওয়াল: যীর পূর্বে কিছু নেই । আল-আ-খির: যার পরে কিছু নেই । আখয-যাহির: যার উপরে কিছু নেই । আল-বাত্বিনঃ যার নিচে কিছু নেই । আল-ওয়ারিস: যিনি তার সৃষ্টি নি:শেষ হওয়ার পরেও বাকি থাকবেন। যার নিকটে প্রতিটি জিনিস প্রত্যাবর্তন করে। যিনি চিরঞ্জীব তাকে মৃত্যু স্পর্শ করে না। আল-মুহীত্ব: যার শক্তি সকল সৃষ্টিকে ব্যাপৃত করেছে যার থেকে হারিয়ে বা ভেগে যাওয়ার কারো কোন শক্তি নেই । তার জ্ঞান প্রতিটি জিনিসকে ঘিরে রেখেছে এবং প্রতিটির সংখ্যাকে গণনা করে রেখেছে । আল-ক্বরীব: প্রত্যেকের নিকটে তিনি। তিনি দোয়াকারীর নিকটে । সকল প্রকার এবাদত ও এহসান দ্বারা তার নৈকট্যলাভ করা যায়। আল-হা-দীঃ যিনি সকল সৃষ্টিকে তাদের মঙ্গলের প্রতি হেদায়েতদানকারী । তার বান্দাকে হেদায়েতকারী এবং বাতিল থেকে সত্যের পথকে তাদের জন্যে স্পষ্ট করে বর্ণনাকারী । আল-বাদী‘: যার কোন সদৃশ ও মত নেই । যিনি সৃষ্টিকুল পূর্বের কোন নমুনা ছাড়াই সৃজন করেছেন। আল-ফা-ত্বিরঃ যিনি সকল সৃষ্টিরাজি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন আসমান-জমিনে যা ছিল না। আল-কাফী: যিনি তার বান্দার যা যা প্রয়োজন তার সবই যথেষ্ট করে দিয়েছেন। www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।