ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 87 আল্লাহর সুন্দরতম নামসমূহ থেকে হারিয়ে যায় না। যার শক্তি সর্বদা পরিপূর্ণ ও সবকিছুকে শামিল । আল-ওয়াকীল: মখুলকের সকল কাজের ব্যবস্থাপক । আল-কাফীল: প্রতিটি জিনিসের হেফাজতকারী এবং যিনি প্রতিটি প্রাণের এবং তাদের সকলের কল্যাণের গুরুত্ব্দানকারী । আল-গনীয়্যুঃ যিনি সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী ৷ যার কারো নিকটে কোন প্রকার প্রয়োজন নেই । আল-হাক্ধুল মুবীন: যাঁর অস্তিত্বের কোন সন্দেহ নেই । যিনি তার সৃষ্টির নিকট গোপন নন। আল-মুবীনঃ যিনি তার সৃষ্টির জন্য দুনিয়া- আখেরাতের নাজাতের রাস্তা বর্ণনা করে দিয়েছেন। আন-নুরঃ যিনি আসমান-জমিনকে আলোকিত করেছেন। যিনি তার সম্পর্কে সঠিক জ্ঞানার্জনকারী ও ঈমানদারদের অন্তরকে আলোকিত করেছেন। যুল-জালালি ওয়াল-ইকরাম: যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য । যিনি মহত্ব ও বড়ত্ব এবং দয়া ও এহসান ওয়ালা । আল-বা-রর: তার বান্দার প্রতি দয়াশীল ও তাদের প্রতি সহানভূতিশীল এবং এহসানকারী । আত-তাওওয়া-বঃ যিনি তওবাকারীদের তওবা কবুল করেন। আর তার দিকে যারা ফিরে আসে তাদের পাপকে ক্ষমাকারী । যিনি তওবাকে সৃষ্টি করেছেন এবং তার বান্দাদের থেকে তা কবুল করেন। আল-‘আফুওঃ যার ক্ষমা বান্দার পক্ষ থেকে যা পাপ সংঘটিত হয় তার সবইকে ব্যাপৃত করেছে। আর বিশেষ করে ক্ষমা ও তওবার সাথে। www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।