তাওহীদ ও ঈমান 85 আল্লাহর সুন্দরতম নামসমূহ ৪ আল-খাবীর: যার কাছে বান্দার কোন বিষয় গোপন থাকে না। তাদের চলাফেরা, স্থিরতা, কথা বলা, চুপ থাকা ও ছোট-বড় ইত্যাদি । ৪ আল-হাফীয:ঃ যিনি তাঁর সৃষ্টিকুলকে হেফাজতকারী এবং তার জ্ঞান সবকিছুকে ব্যাপৃত করে রেখেছে। আল-হাফিয: যিনি বান্দার আমলসমূহকে হেফাজত করেন এবং তার অলিদেরকে পাপ কাজে পতিত হওয়া থেকে হেফাজত করেন। ৪ আর-রাঝ্বীব: যিনি তার সৃষ্টি জগতের সকল অবস্থা পর্যবেক্ষণ করেন । আল-হাফিয: যিনি হেফাজতকৃত বস্তু থেকে অনুপস্থিত নন । ৪ আস-সামী‘: যিনি সকল প্রকার শব্দ শুনেন । তার শ্রবণশক্তি সকল শব্দকে ব্যাপৃত করেছে। প্রয়োজন, ভাষা ও জবানের প্রকার ভেদে তাকে শ্রবণ করা থেকে বিরত রাখে না । তীর নিকট প্রকাশ্য-গোপন ও নিকট-দূর সবই সমান। ® আল-বাসীর: যিনি সবকিছুই দেখেন। তিনি বান্দার প্রয়োজন ও কার্যাদি সম্পর্কে অবহিত । আরো জানেন কে হেদায়েতের হকদার আর কে ভ্রষ্টতার হকদার তার থেকে কোন কিছুই দূরে থাকে না এবং কিছুই গোপন থাকে না। ৪ আল-‘আলী, আল-‘আ‘লা, আল-মুতা‘আ-লী: উচ্চ ও মহান যার প্রতাপ ও রাজত্বের অধীনস্ত সকল কিছু । তিনিই মহান যার চেয়ে আর কেউ মহান নেই । তিনি ‘আলী-উচ্চ যার চেয়ে আর কেউ উচ্চ নেই । তিনিই সবার চেয়ে বড় যার চেয়ে আর কেউ বড় নেই । ® আল-হাকীম: যিনি তার হিকমত ও ইনসাফের দ্বারা প্রতিটি জিনিস তার উপযুক্ত স্থানে রাখেন। তার প্রতিটি কথা ও কাজে মহাবিজ্ঞ। আল-হাকাম ও আল-হাকীম:ঃ যার জন্য সকল ফয়সালা সোপর্দ করা হয়েছে । তিনি কারে৷ প্রতি জুলুম করেন না। www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।