ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 84 আল্লাহর সুন্দরতম নামসমূহ আল-‘আধীম: তিনি তার বাদশাহী ও রাজত্বে মহিয়ান-গরিয়ান । আল-ওয়া্সি‘: যার দয়া প্রতি জিনিসকে ব্যাপৃত করেছে। তামাম মখলুকের জন্য তার রিজিক যথেষ্ট হয়েছে। তার বড়ত্ব, মালিকত্্‌ ও রাজত্ব ব্যাপক এবং তার অনুকম্পা ও এহসান বিশাল । আল-কারীম: যার মর্যাদা মহান ৷ যীর কল্যাণ অনেক ও সর্বত্র । তিনি আপদ ও ক্ৰটি থেকে মুক্ত । আল-আকরাম: যিনি সকলকে তার দান ও অনুকম্পা দ্বারা ব্যাপৃত করেছেন। আল-ওয়াদূদ: যে তার অনুগত ও তার দিকে ফিরে আসে তাকে ভালবাসেন তাদের প্রশংসা করেন এবং তাদের ও অন্যদের প্রতি এহসানকারী । আল-মুক্বীত: প্রতিটি জিনিসের হেফাজতকারী। প্রতিটি বিষয়েররক্ষণা-বেক্ষণকারী । সৃষ্টির খাদ্য দানকারী । আশ-শাকৃূরঃ যিনি নেক আমল বর্ধিত করেন এবং পাপকে মিটিয়ে দেন। আশ-শাকিরঃ: যিনি অল্প এবাদতের কৃতজ্ঞতা প্রকাশকারী । যার ফলে বহুগুণ সওয়াব দান করেন। আর অনেক নিয়ামত দেন ও অল্প শুকরিয়াই সন্তুষ্ট হন। আল-লাত্বীফ: যার কাছে কিছুই গোপন থাকে না। তীর বান্দার প্রতি ন্যায়পরায়ণ ও তাদের প্রতি দয়া করে থাকেন যা তারা জানতেও পারে না । তিনি অতি সুক্ষ যাকে চর্মচুক্ষ দ্বারা এ দুনিয়ায় দেখা সম্ভব নয়। আল-হালীম: যিনি বান্দার পাপের শাস্তির ব্যাপারে জলদি করেন না। বরং যাতে করে তারা তওবা করে সে জন্য তাদেরকে ঢিল দিয়ে থাকেন। www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।