ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 83 আল্লাহর সুন্দরতম নামসমূহ আর-রাজ্জা-ক্‌ঃ যার রিজিক তার সকল সৃষ্টিকে ব্যাপৃত করেছে। রিজিকদাতা, যিনি রিজিক সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিজীব পর্যন্ত তা পৌছিয়ে দেন। আল-গাফুর ও আল-গাফ্ফা-রঃ যিনি ক্ষমা ও মার্জনাই পরিচিত । তিনি আল-গা-ফির বান্দার পাপরাজিকে গোপনকারী । আল-কা-হিরঃ তিনি সুমহান ও তার বান্দার উপরে প্রতাবশালী ৷ যীর জন্য সকল গর্দান নতজানু হয়েছে যীর জন্য বশ্যতা স্বীকার করেছে সকল প্রভাবশালী । আল-কাহ্‌হা-র: পরাক্রমশালী যিনি সকল সৃষ্টিকে তার ইচ্ছার প্রতি করেছেন পরাভূত তিনিই একমাত্র প্রতাপশালী আর বাকি সকলেই বশীভূত । আল-ফাত্তা-হ্‌: যিনি তার বান্দার মাঝে সত্য ও ন্যায়ের সাথে ফয়সালা করেন। তাদের জন্য দয়া ও রিজিকের দরজাসমূহ খুলে দেন। তিনি তার মুমিন বান্দাদের সাহায্যকারী এবং তিনি অদৃশ্যের চাবিকাঠির জ্ঞানে একক । আল-‘আলীম: যার নিকটে কোন কিছুই গোপন নয়। যিনি গোপন- প্রকাশ্য, কথা-কাজ সবই জানেন। তিনি একমাত্র সকল গায়বের খবর রাখেন। আল-মাজীদ: যিনি তার কার্যাদি দ্বারা সম্মানিত ৷ যার মর্যাদার জন্য তার বান্দারা সম্মান করে। তিনি তার মর্যাদা, সম্মান ও এহসানের জন্য প্রশংসিত । আর-রব্ব: তিনি মা-লিক ও পরিবর্তনকারী। তিনি সকল প্রতিপালনকারীদের প্রতিপালক । সকল সৃষ্টির মালিক । যিনি তার সৃষ্টিকে লালন-পালন করেন এবং তাদের দুনিয়া-আখেরাতের কার্যাদি দেখাশোনা করেন। তিনি ব্যতীত নেই কোন সত্য ইলাহ্‌ । তিনি ব্যতীত নেই কোন পালনকর্তা । www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।