তাওহীদ ও ঈমান 82 আল্লাহর সুন্দরতম নামসমূহ আল-মুহাইমিন: মখলুক থেকে যাকিছু ঘটে তার উপর সাক্ষী । তার থেকে কিছুই অদৃশ্য নয়। আল-‘আজীজ: যার জন্য সকল ইজ্জত-সম্মান । তিনি শক্তিশালী যার নিকটে পৌঁছা অসম্ভব। তিনি প্রভাবশালী যিনি কখনো পরাস্ত হন না । তিনি বিরাট শক্তিশালী যার নিকটে সকল মখলুক নতজানু । আল-জাব্বা-র: তিনি তার সৃষ্টির উপরে উচ্চ । যা চান তাই তাদের উপর করতে ক্ষমতাবান ৷ তিনি মহাপ্রতাপশালী ও মর্যাদাবান ৷ যিনি তীর বান্দাকে বাধ্য করেন ও তাদের অবস্থার শুদ্ধি করেন। আল-মুতাকাব্বির: যিনি সৃষ্টির গুণাবলীর উপরে বড় তার সদৃশ কেউ নেই । যিনি সর্বপ্রকার মন্দ ও জুলুম থেকে উর্ধ্বে । আল-কাবীরঃ তিনি ব্যতীত সবকিছুই ছোট । তারই আসমান-জমিনে মহীমা ও গর্ব । আল-খালিক্্: পূর্বের কোন সদৃশ ছাড়াই যিনি সৃষ্টিকারী ৷ আল-খাল্লাক্্ঃ যিনি সৃষ্টি করেছেন এবং নিজ কুদরতে সবকিছুই সৃষ্টি করেন। আল-বা-রী: যিনি সৃষ্টিকে নিজ কুদরতে সৃজন করে অস্তিত্বে নিয়ে এনেছেন। আর প্রতিটি সৃষ্টিকে ভিন্ন বৈশিষ্ট্য দ্বারা সৃজন করেছেন এবং তাদেরকে নিরপরাধ করে সৃষ্টি করেছেন । আল-মুসাওবির: যিনি সৃষ্টিকুলকে বিভিন্ন আকৃতিতে তৈরী করেছেন । কেউ লম্বা কেউ খাটো আবার কেউ বড় আর কেউবা ছোট । আল-ওয়াহ্হা-বঃ যিনি সর্বদা প্রদান করেন ও নিয়ামত দ্বারা দানশীল । www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।