তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৯৯ “হযরত ফাতেমা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিকট এগিয়ে যেতেন। তাকে ধরতেন। তার জন্য চাদর বিছিয়ে দিতেন এবং তাতে তাকে বসাতেন।” | এখানে চিন্তার বিষয়, হযরত ফাতেমা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে, বয়স মাত্র চৌদ্দ বছর । রাসূল তার কিশোরী মেয়ের সাথে এমন সৌজন্য ব্যবহার করতেন! আসলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে শিষ্টাচার শেখাতেন। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শিষ্টাচার শিখতে হবে। এ ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়ার লিখিত গ্রন্থ | — ০০৮ 500৭ S50 শট 3 sk FLL ০০ এবং ইমাম নববী (রহঃ)-এর লিখিত ০5204 ০/3) কিতাবদ্বয় পাঠ করা একান্ত প্রয়োজন । আমার এক সাথি আমাকে বলেছেন- আমি জীবনে কখনো পিতা-মাতার সামনে হেলান দিয়ে বসিনি। কারণ, আমি তা আদব ও শিষ্টাচারের খেলাফ মনে করি । আমার পিতা আমাকে কখনো ডাকলে বা কোন কাজের নির্দেশ দিলে আমি তার সামনে মাথা নত করে দীড়াতাম এবং কথা শেষ না হওয়া পর্যন্ত সেভাবেই দাড়িয়ে থাকতাম । কিন্তু বর্তমানের অবস্থা চিন্তা করলে দিশেহারা হওয়া ছাড়া কোন উপায় নেই। ছাত্ররা শিক্ষকের সাথে তাস খেলে । শিক্ষক ছাত্রকে সিগারেট দেয় তাতে আগুন ধরিয়ে আনার জন্য । কখনো ছাত্র নিজেকে দুঃসাহসী প্রমাণ করার জন্য ওস্তাদকে কষ্ট দেয়। ওস্তাদের সাথে বেআদবী করে । ওস্তাদদেরকে অবরোধ করে রাখে । উপরন্ত্র সে তার সঙ্গীদের নিকট গর্বের সাথে তার বেআদবীর বিবরণ তুলে ধরে। খলীফা হারুনুর রশীদের দু'ছেলে আমীন ও মামুন তাদের উত্তাদ ইমাম কিসাঈ (রহঃ)-এর পায়ের জুতা এগিয়ে দেয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হত। সে যুগের আলিম-উলামাও ইলমের মর্যাদা রক্ষা করে চলতেন। তাই সবাই তাদের মর্যাদা করত, সম্মান করত | এ প্রসঙ্গে জনৈক কবি চমতকার বলেছেন- ৮৮৭ ০০১৪] ও ০৭৮০ 55 Alo ০১৮৩ pill Jal এ এ১ Lek ৮6৮৮৬৩০৮15৯ 3০৩০ ০৮৬ এও “যদি আলিমরা ইলমকে রক্ষা করত, তাহলে ইলমও তাদের রক্ষা করত। আর যদি তারা হৃদয় দিয়ে ইলমের তাজীম ও মর্যাদা দিত, তাহলে ইলম মর্যাদা ও সম্মানের বস্তু হত। কিন্তু তারা ইলমকে অপমান ও অপদস্থ করছে। তাই ইলম ও তাদের অপমান ও অপদস্থ করছে। তারা লোভ-লালসা দ্বারা ইলমের অবয়ব কালিমাযুক্ত করে। তাই ইলম তাদের চেহারাকে মলিন করে দিয়েছে।” সে যুগের আলিম-ওলামার অবস্থানের কথা আর খলীফারা তাদের যে সম্মান করতেন, তা ভাবলে সত্যই বিস্মিত হতে হয়। খলীফা আবু জাফর মনসূর বহু চেষ্টা করল, বহু পীড়াপীড়ি করল যেন ইমাম আবু হানীফা (রহঃ) বিচারপতির পদটি গ্রহণ করেন। কিন্তু আবু হানীফা (রহঃ) তাতে রাজি হলেন না। রাজপ্রস্তাব গ্রহণে বাধ্য করার জন্য তাকে জেলখানায় রুদ্ধ করা হল। অমানবিক শাস্তি দিল। অবশেষে জেলখানায় তিনি ইন্তেকাল করলেন। তবুও তিনি রাজতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বিচারপতির পদ গ্রহণ করেননি। এর কারণ বর্ণনা করে ইমাম আবু হানীফা (রহঃ) বলেছিলেন, মনসুর এই পদটি দিয়ে আমাকে কিনে নিতে চাচ্ছে । তাই তিনি খলীফা মনসূরকে বলেছিলেন, আমি আপনার বিচারপতি হব না। কারণ, যদি আমার নিকট আপনার ব্যাপারে কোন অভিযোগ আসে এবং আমি যদি আপনার বিরুদ্ধে ফয়সালা দান করি, তাহলে তা অগ্রাহ্য করা হবে । আর আমি তো এখন বেশ স্বাচ্ছন্দ্যে আছি। ব্যবসা-বাণিজ্য করছি।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।