তাফসীরে সুরা তওবা ৯এ (রাঃ) বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি কিছুতেই সহ্য করতে পারব না যে, আমি নিরাপদে বাড়িতে ফিরে যাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পায়ে একটি কাটা বিধবে। তখন আবূ সুফিয়ান বিস্ময় ও হতবুদ্ধি হয়ে বলল, মুহাম্মদকে তার সাথিরা যেমন ভালবাসে, এমনভাবে ভালবাসতে আমি কাউকে দেখিনি । সাহাবায়ে কেরামও পরস্পরে একে অপরকে অত্যন্ত সম্মান করতেন। হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ) হযরত উমর (রাঃ)-এর হাতে চুমু খেতেন। হযরত আবু উবায়দা (রাঃ)-এর হাতে চুমু খেতেন। হযরত আবদুর রহমান ইবনে আউফ হযরত উমর (রাঃ)-এর বংশের লোকদের যমীন ক্রয় করতেন। সম্পদ বৃদ্ধির জন্য তা করতেন না, বরং ভালবাসা, ইহতেরাম ও সুসম্পর্ক আরো বিস্তৃত করার জন্য তা করতেন। কারণ, হযরত উমর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ)-এর চেয়ে অধিক নৈকট্যশীল ছিলেন । তবে এঁরা সকলে ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী । হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন, এ ব্যাপারে উম্মত একমত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর আবূ বকর (রাঃ)-এর সমপর্যায়ের কাউকে মনে করতেন না । মর্যাদায় এরপর ছিলেন হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) | এরপর হযরত উসমান (রাঃ)। হযরত ইবনে আব্বাস (রাঃ) স্মৃতিচারণ করে বলেছেন- LS ০০ 5) ঞ॥ (0 ৪১৩ 9) এ আয়াতটি কোন ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে, তা হযরত উমর (রাঃ) থেকে জানার জন্য আমি . কয়েক বছর কাটিয়ে দিলাম । কিন্তু কীভাবে জিজ্ঞেস করব তা বুঝে উঠতে পারছিলাম না। হজ্জের সময় একবার আমি হযরত উমর (রাঃ)কে একাকী ও উপযুক্ত সময়ে পেয়েছি বলে মনে হল আর আমি তাকে তা জিজ্ঞেস করে নিলাম । অথচ হযরত ইবনে আব্বাস (রাঃ) সবসময় হযরত উমর (রাঃ)-এর সাহচর্যেই থাকতেন। হযরত উমর (রাঃ)-এর খেলাফতকালে ইবনে আব্বাস (রাঃ)-এর বয়স একেবারে অল্প ছিল। তার বয়স তখন পনের বছর মাত্র। এত অল্প বয়স হওয়া সত্তেও হযরত উমর (রাঃ) তাকে সাথে নিয়ে সাহাবীদের মজলিসে বসতেন। একদা বর্ষীয়ান সাহাবীগণ এ ব্যাপারে আপত্তি তুলে বললেন, এতো আমাদের সন্তানদের মত। সুতরাং কীভাবে আপনি তাকে বর্ষীয়ান সাহাবীদের মজলিসে নিয়ে আসেন! এটা বড়ই আপত্তিকর বিষয় ৷ হযরত উমর (রাঃ) তাদের কথায় বিব্রত হলেন। বললেন, বেশ এর ফয়সালা আগামীকাল হবে । পরদিন হযরত উমর (রাঃ) ইবনে আব্বাস (রাঃ)কে নিয়ে সাহাবীদের মজলিসে এলেন। বর্ষীয়ান সাহাবীরাও এলেন। তাদের কারো বয়স ষাট, কারো সত্তর, কারো বয়স পঞ্চাশ । সবাই মজলিসে বসলে উমর (রাঃ) বললেন- Uy ON 41 ০০৪৯০ ১৬৫) এ পি এ আয়াতের মর্ম আপনারা কী বুঝেন? উপস্থিত সকল সাহাবী বললেন, আল্লাহ তা“আলা আমাদের নির্দেশ দিচ্ছেন যে, যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করব, তাওবা করব এবং তার তাসবীহ পাঠ করব। তাই আল্লাহ তা'আলা বলেছেন- Uy UN 4 ০৯০০ 5৩০৪) এ Cs হযরত উমর (রাঃ) তখন ইবনে আব্বাস (রাঃ)-এর দিকে ফিরে তাকালেন। বললেন, ইবনে আব্বাস! এ আয়াতের মর্ম তুমি কী বুঝ? ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি এ আয়াত 'দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পূর্বাভাস বুঝতে পারি। কেননা, এ সূরার শুরুতে বলা হয়েছে, “আল্লাহর দীন পরিপূর্ণ হয়ে পেছে। মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে।” সুতরাং রিসালাতের দায়িত্ব পালনও শেষ হয়ে গেছে। অই শীঘ্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করবেন। তার এই ব্যাখ্যা শুনে সকলে অবাক হলেন । সকলে বুঝলেন, ওমর (রাঃ) কেন তাকে সবসময় সাথে সাথে রাখেন। ক
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।