৯৬ তাফসীরে সূরা তওবা ওয়া সাল্লামের প্রতি তাদের গভীর মর্যাদা ও সম্মানের অনুভূতির কারণেই তারা এমন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম অত্যন্ত ভদ্রতা ও শিষ্টাচার বজায় রেখে চলতেন, যা আমরা চিন্তা বা কল্পনাও করতে পারি না। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের চেয়ে অধিক শিষ্টাচারসম্পন্ন মানুষ দেখিনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট মাত্র তেরটি বিষয় জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ তা“আলা কুরআন কারীমে সে প্রশ্নগুলো এভাবে বর্ণনা করেছেন- _ ml 3০৮] ০ ৪৪৬ ৫ পে ০৪ ৬১৬৬৪ ৫ afl ০৮ ৬০১৬ সম্পর্কে ৷” তাই বলছিলাম, সাহাবায়ে কেরাম অত্যন্ত শিষ্টাচারসম্পন্ন মানুষ ছিলেন। হে আল্লাহ! আমাদের শিষ্টাচার শিক্ষাদান করুন । আমাদের ভদ্রতার জ্ঞান দান করুন। ' সাহাবায়ে কেরাম একে অপরকে সীমাহীন সম্মান করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে কী পরিমাণ সম্মান করতেন, তা বলে, লিখে বা অন্য কোন পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব নয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈহিক গঠন ও অবয়বের বর্ণনা শুধুমাত্র ইমাম হাসান ও হুসাইন (রাঃ), ইবনে আবী হালা ও উম্মে মা'বাদ আরাবী থেকেই বর্ণিত হয়েছে। অন্য কোন সাহাবী এ ব্যাপারে “কিছুই বলেননি। হযরত আবু বকর (রাঃ)-ও এ ব্যাপারে কিছুই বলেননি । হযরত উমর (রাঃ)-ও এ ব্যাপারে কিছুই বলেননি। কারণ, তখন ইমাম হাসান ও হুসাইন (রাঃ) ছিলেন অল্প বয়স্ক । তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার বুঝ তখন আসেনি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযরত অবস্থায় তারা রাসূলের পিঠে উঠে বসতেন ।.তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মমতাভরা কণ্ঠে তাদের বলতেন, “আমি হলাম তোমাদের উত্তম বাহন।” একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায পড়ছিলেন। তিনি সেজদায় গেলে হযরত হাসান ও হুসাইন (রাঃ) তার পিঠের উপর চড়ে বসলেন । আর তিনিও দীর্ঘক্ষণ সেজদায় রইলেন। সাহাবায়ে কেরাম এ দৃশ্য দেখলেন। অত্যন্ত বিস্মিত হলেন। সাহস করে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, “ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লাম! আপনি" যে এত দীর্ঘ সেজদা করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্মিত হেসে বললেন, “আমার দু'সন্তান আমাকে বাহন বানিয়েছিল । আমি তাদের সরিয়ে দিতে চাইনি ৷” ‘ অর্থাৎ তারা অল্প বয়সী হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জত ও মর্যাদার বুঝ তাদের . হয়নি। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এমন আচরণ করেছিল। আর শিশুদের এমন করা কোন দোষের বিষয় নয়। তাই দেখা যেত, তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে বসতেন। এদিক-সেদিক তাকাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাকা দাড়ি মুবারক গুণতেন। ইত্যাদি নানা প্রকারের আচরণ করতেন। অথচ সাহাবায়ে কেরাম শ্রদ্ধামিশ্রিত ভয়, সম্মান ও ইহতেরামের কারণে রাসূল সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে দৃষ্টি তুলে তাকাতে পারতেন না। বেদুইন উম্মে মাঁবাদের ঘটনাও ঠিক তেমনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আর তিনি তাকে দেখছিলেন। খুব ভালভাবে দেখেছিলেন। বেদুইন হওয়ার কারণে তার মাঝে শিষ্টাচারবোধ ছিল কম । তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৈহিক আকৃতির বিবরণ দিয়েছেন। আর সাহাবায়ে কেরামের কথা! সে এক বিস্ময়কর ব্যাপার । জায়েদ ইবনে দাশনা (রাঃ) কুরাইশদের হাতে বন্দী হলে তাকে হত্যার জন্য মক্কার বাইরে তানয়ীম প্রান্তরে নিয়ে যাওয়া হল। শুলে চড়ানোর আগে আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করল, হে জায়েদ! তুমি কেমন মনে কর, যদি মুহাম্মদ তোমার স্থানে হয়! তখন জায়েদ
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।