তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সুরা তওবা ৯৩ তা পারলাম না। অত্যন্ত সংকোচ বোধ হল 1 তাই তার কাছে চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিলাম । চিঠি পেয়ে তিনি অনুধাবন করলেন। তারপর আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আমার এক কল্যাণকামী বন্ধু আমার নিকট একটি চিঠি পাঠিয়েছে। তাতে লিখেছে যে, স্তম্ভের বরাবর নামায পড়া মাকরূহ। আমি এ বিষয়ে সচেতন ছিলাম না। ইনশাআল্লাহ এখন থেকে আমি তার পরামর্শ অনুযায়ী আমল করব। তোমরাও এ ব্যাপারে সচেতন হবে । শাইখ হাসানুল বান্না বলেন, আমি তখন উপস্থিত ছিলাম । এভাবেই আমরা আমাদের উত্তাদদেরকে ও বড়জনদেরকে কোন প্রকার মনে কষ্ট দেয়া ছাড়াই উপকার করতাম । সুতরাং তুমি এমনিভাবে মানুষকে নসিহত করতে পার। হযরত হাসান ও হুসাইন রোঃ) সম্পর্কে বর্ণিত আছে, তারা একদা এক ব্যক্তিকে দেখলেন, সে ওযু করছে; অথচ তার ওযু হচ্ছে না। তখন তারা তাকে ওযু শিখানোর জন্য অন্য কোন প্রকার কথা না বলে বললেন, চাচা! আমি এবং আমার ভাই দুজনে বিতর্কে লিপ্ত হয়েছি যে, আমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর ওযু করতে পারে। আমরা আপনাকে বিচারক মানলাম। আমাদের ওযু করা দেখে আপনি ফয়সালা করবেন, কার ওযু সুন্দর হয়েছে। হাসান (রাঃ) বললেন, আমার অযু করা দেখুন। তারপর তিনি বাম হাতে বদনা নিলেন। পানি ঢাললেন। দু'হাত ধৌত করলেন। তারপর এক আজলা পানি নিলেন। মুখ ও নাক ধুইলেন। বাম হাত দ্বারা নাক পরিষ্কার করলেন। তারপর সমস্ত অবয়ব ধুইলেন। আর দেখুন, হাত ধোয়ার সময় কীভাবে আমি কনুইতে পানি পৌছিয়েছি। এভাবে ওযু শেষ করা হলে হযরত হুসাইন (রাঃ) বললেন, এবার দেখুন, আমি কিভাবে সুন্দর করে ওযু করি। আমার ওযু তার চেয়ে সুন্দর। তারপর তিনিও তাকে ওযু করে দেখালেন। এদিকে লোকটি তাদের থেকে ওযু করা শিখে ফেলল ও বলল, আমি কীভাবে ফয়সালা করব । আমিই তো আপনাদের থেকে ওযু করা শিখলাম । একেই বলে “আমর বিল মা“রূফ ওয়া নাহি আনিল মুনকার” । একাজের জন্য এমন মানুষের প্রয়োজন, যে মানুষকে হৃদয় দিয়ে ভালবাসতে পারে । যিনি হবেন অত্যন্ত দূরদর্শী। যার কথাবার্তা হবে অত্যন্ত সংযত। কখনো কারো নিকট গিয়ে বলবে না, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে হিংসা করি। কখনো এধরনের কথা বলবে না। ববং বলবে, ভাই! আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে হৃদয় দিয়ে ভালবাসি । সর্বদা তোমার কল্যাণ কামনা করি । তবে আমি তোমার মাঝে একটি ছোট্ট দোষ দেখছি। জনৈক ব্যক্তি আমাকে বলেছে, তার নিকট এক ব্যক্তি এসে বলল, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে হিংসা করি। আমি বললাম, কেন তুমি এমন কর? লোকটি বলল, কারণ, তোমার পিতা ইখওয়ানুল মুসলিমীনের সদস্য। লা-হাওলা ওয়ালা কুওয়াতা...। এটা আবার কেমন ইসলাম হল? পিতার কারণে পুত্রকে হিংসা করা। একেই বলে ভ্রান্তি! পাপ কাজে লিপ্ত থেকে পৃণ্যের প্রত্যাশা করা । এটা কখনো “আমর বিল মা‘রফ’ হতে পারে না। আল্লাহ তা'আলা বলেন- 355) 6446 LEA 95 CHGS SI CIA এ 08024 ৬৩06 5540 ০8৬%।02%5 অর্থ : মুমিন পুরুষরা ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা ন্যায়ের আদেশ দিবে এবং অপছন্দনীয় বিষয় থেকে ফিরিয়ে রাখবে । তারা নামায কায়েম করবে এবং যাকাত আদায় করবে। (সূরা তাওবা : ৭১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- __ 4589 শর্ত ৩ এসি ক ৩৯ ৮৪৭ ০ এ “তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হবে না যাবৎ সে নিজের জন্য যা ভালবাসে অন্যের জন্যও তা ভবজবাসবে ।”

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।