তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ তাফসীরে সূরা তওবা সুতরাং তোমার কর্তব্য তোমার ভাইকে উপদেশ দেয়া। কোন দোষ দেখলে তা সংশোধনের চেষ্টা করা। জনৈক কবি বলেছেন-_ | | Fd ৮ 02১১৩ AES ভি ron ও ১11 ্‌ “সুধী ও প্রভাবশালী ব্যক্তিগণ লোকদের উপদেশ দান না করার ন্যায় অন্য কোন দোষ আমি মানুষের মাঝে দেখতে পাইনি ৷” তুমিও তেমন বলবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) কে লক্ষ্য করে বলেছেন- _ Jess ৩৬ das ৫৯০ os “আবদুল্লাহকে খুব ভাল লোক বলা যেত, যদি সে তাহাজ্জুদের নামায পড়ত!” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনাসামনি তার ভুলটি ধরিয়ে দিয়েছেন। বর্ণিত আছে যে, এরপর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) রাতে আর ঘুমাতেন না। তাই তুমিও যদি তোমার কোন মুসলিম ভাইকে প্রকৃতই ভালবাস, মহব্বত কর, তাহলে তাকে একাকী ডেকে তার দোষের কথা বলে দাও। আর তার অনুপস্থিতিতে তার দোষ ঢেকে রাখ । বরং কেউ কারো কোন দোষ বর্ণনা করলে ভিন্ন সম্ভাব্য কারণ বর্ণনা করার চেষ্টা কর। তাই কারো সংশোধনের ইচ্ছে করলে তার সাথে একাকী মিলিত হয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে । আর যদি তুমি তা মানুষের সামনে প্রকাশ কর, তা হলে তো তুমি তার দোষ বর্ণনা করলে। মনে কর, তুমি যদি কাউকে মানুষের সামনে বল, ভাই! এ-কাজ আর করবেন না বা আপনি তো জামাতের সাথে নামায আদায় করেন না, তাহলে তুমি তাকে লজ্জা দিলে। অপমান করলে । এতে তার মনে [ক্রোধ সৃষ্টি হবে। তাই মুমিনের বৈশিষ্ট্য হল, সামনাসামনি কারো অধিক প্রশংসা না করা, যেন সে অহংকারী হয়ে না যায় এবং অনুপস্থিতিতে কারো দোষচর্চা না করা। তাই যারা সামনাসামনি মানুষের অধিক প্রশংসা করে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- , _ ০১৮০] ০১১ 3 oll il “তোমরা অধিক প্রশংসাকারীদের মুখে মাটি ছিটিয়ে দাও।” আর যে সামনাসামনি প্রশংসা করে, তাকে লক্ষ্য করে বলেছেন- __ ৬০০৫৮ cai তাই সামনাসামনি কারো প্রশংসা করা যদিও হারাম নয়, কিন্তু তা মাকরূহ। তবে যদি কেউ কারো দোষ ধরিয়ে দিতে চায়, তাহলে ভূমিকাত্বরূপ প্রথমে তার একটু প্রশংসা করা মাকরূহ নয়; বরং তা ভাল। যেমন তুমি বললে, ভাই! আপনি তো বুদ্ধিমান, অত্যন্ত মেধাবী, আপনাকে সবাই ভালবাসে । অনেকেই আপনার অনুসরণ করে। কিন্তু আপনার মাঝে এ দোষটি আছে। এটা আপনার সংশোধন করে নেয়া উচিত। তবে তুমি যার দোষ ধরিয়ে দিতে চাচ্ছ, সে যদি উর্ধতন কর্মকর্তা হন বা তোমার চেয়ে বয়সে বড় হন বা তোমার পিতা হন আর তুমি তার দোষ ধরিয়ে দিতে ভয় পাও, তাহলে চিঠি লিখে তার দোষটি তাকে ধরিয়ে দিতে পার। শাইখ. হাসানুল বান্না (রহঃ) বলেছেন- “আমর বিল মা“রূফ ওয়া নাহি আনিল মুনকারে'র ক্ষেত্রে আমরা এই পন্থা অবলম্বন করতাম । আমাদের এক উস্তাদ ছিলেন- আমাদেরকে পড়াতেন, দিক-নির্দেশনা দিতেন । আমি তাকে মসজিদের স্তম্ভের সোজাসুজি নামায পড়তে দেখলাম । কিন্তু তাকে বলব, এভাবে নামায পড়া মাকরূহ,

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।