তাফসীরে সূরা তওবা ৯১ অথচ সকল মুশরিকই ফাসিক। তাহলে কথাটি বাস্তবসম্মত হল কি? আসলে ব্যাপারটি হল ০১৪. শব্দের জর্থ ১১১ (বহির্ভত)। অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ করা থেকে বহির্ভূত । অধিকাংশ মুশরিকই এটা করে থাকে । জনেক মুশরিক অবশ্য প্রতিশ্রুতি পূরণ করে । তবে তাদের সংখ্যা একেবারেই নগণ্য । মু'মিন আর মুশরিক, মুমিন আর ইহুদী-খিস্টান এরা দুই মেরুর দুই মানুষ । দুই বিশ্বাসের দুই মানুষ । সুতরাং কিছুতেই তারা একাত্ম হয়ে মিলতে পারে না। আল্লাহ তা'আলা বলেন- ০৫৫৪0৩$০৬55095582 4০৬৯৪ অর্থ : ইহুদী আর খ্রিস্টানরা কিছুতেই আপনার ব্যাপারে সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের ধর্ম অবলম্বন করেন। (সূরা বাকারা : ১২০) জনৈক কবি বলেছেন- “সে তার জিহ্বার পার্শ্ব দিয়ে তোমাকে মধুময়তা দান করে, অথচ সে শৃগালের ন্যায় তোমার থেকে পালিয়ে যায়।” তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হত্যার পরিকল্পনা করে। তা সত্তেও তোমাকে দেখলে কোলাকুলি করবে, করমর্দন করবে; কসম খেয়ে বলবে, সে তোমাকে হৃদয় দিয়ে ভালবাসে, মহব্বত করে। এ নিকৃষ্ট চরিত্রকে আল্লাহ তাআলা ‘ফিসক’ বলেছেন। এ ধরনের লোক সম্পর্কে বলেছেন- | ০১৫৮5 5১ ০০৮১ ০৪ “দ্বিমুখী মানুষ সবচেয়ে নিকৃষ্ট ।” এরা তোমার কাছে এক চেহারা নিয়ে আসবে আর অন্যের কাছে আরেক চেহারা নিয়ে যাবে । মনের কথা বলবে না। এটা নিফাকের আলামত । এটা ফিসকের আলামত । আর মুমিনের চরিত্র হল, তোমার সামনে তোমার দোষ প্রকাশ করবে আর তোমার অবর্তমানে তোমার গুণের কথা আলোচনা করবে । তাই তুমি যখন কোন মানুষকে দেখবে, সে তোমাকে ভালবাসে- এমন ভান করবে । তোমাকে সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে। অথচ তোমার অনুপস্থিতিতে তোমার দোষচর্চা করে । তোমার কুৎসা বর্ণনা করে। এ ধরনের মানুষ প্রকৃত মুমিন নয়। প্রকৃত মুমিন তো এ ব্যক্তি, যে সামনাসামনি তার ভাইকে নছিহত করবে। উপদেশ দিবে আর অনুপস্থিতিতে তার দোষ ঢেকে রাখবে, তার কোন দোষ থাকলে একান্তে তা সংশোধনের চেষ্টা করবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- >a) পু এ) ০৪০৩ “দীন হল কল্যাণকামিতার নাম ।” সাহাবীরা বললেন- 4) ১১৮১ ০ “ কার জন্য এ কল্যাণকামিতা, হে আল্লাহর রাসূল?” উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- ১৮৭৩ 3 ০১০3৪ হিসি 34575 3 4 “আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, মুমিনদের ইমাম তথা খলীফা ও শাসকদের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য ।”
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।