৮৮ তাফসীরে সূরা তওবা জামি'আ আযহারের এক শাইখের ঘটনা । হয়ত তিনি শাইখ মুহাম্মদ খিযির হুসাইন বা শাইখ আলীশ হবেন। সম্ভবত শাইখ আলীশকে বাদশাহ ফারুক ডেকে পাঠালেন। তখন ছিল রমযান মাস। আগের যুগে রাজা-বাদশাহদের নিয়ম ছিল, তারা বিরাট ইফতারের আয়োজন করতেন এবং তাতে অংশগ্রহণের জন্য আলিম-ওলামা, গীর-মাশীয়েখদের দাওয়াত দিতেন। এসব কাজের সারা তারা জনগণের নিকটবর্তী হতে চাইতেন। শাইখ আলীশ বাদশাহ ফারুকের ইফতারী অনুষ্ঠানে গেলেন। বাদশাহ ফারুক তাকে পেয়ে মহাখুশি | তার হাতে-কপালে চুমু খেলেন। এখনো আবর দেশগুলোয় এ প্রথা রয়েছে । ইফতারীর সময় হলে বাদশাহ ফারুক বললেন, শাইখ শুরু করুন । কিন্তু শাইখ গম্ভীর । ইফতারী হাতে নিচ্ছেন না। বললেন- — এস ১ ০৮০৮ . অর্থ : “তোমাদের উপর মৃতকে হারাম করা হয়েছে।” বাদশাহ বললেন, 5555 এ তো ইফতারি ৷ | শাইখ বললেন- — CO 3 2 ৮৪৩০ ০৮ অর্থ : “তোমাদের উপর মৃত ও রক্ত হারাম করা হয়েছে।” বাদশাহ ফারুক অস্থির-বেচাইন হয়ে বললেন, তা ঠিক। কিন্ত আপনি এখানে মৃত আর রক্ত পেলেন কোথায়? এ কেমন কথা বলছেন? তখন শাইখ এক মুঠি খাবার হাতে ভুলে চাপ দিতেই তা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগল । একেবারে তাজা রক্ত। শাইখ বললেন, এগুলো মানুষের রক্ত। মানুষের রক্ত থেকে এ খাবার. তৈরি হয়েছে। সুতরাং এ ইফতারী আমি খেতে পারি না। সে সময়ের জারমিআ আযহারের শাইখরা . এমনই আল্লাহওয়ালা , বুযুর্গ ও মুত্তাকী হতেন। এখন আর সেই এতিহ্য নেই। মূল কথায় ফিরে আসি। শাইখ খিষির মুহাম্মদ হুসাইন (রহঃ) বাদশাহ ফারুকের নির্দেশ মত ফতওয়া প্রদান করলেন না। বাদশাহ বললেন, যান, আপনি বাড়িতে চলে যান। ক্ষমতাসীনরা তখন আরেকজনকে ধরে এনে জামি'আ আযহারের শাইখ নিযুক্ত করল। সেদিন থেকেই এই পদটি তার প্রাণশক্তি হারাল। সরকারি অন্যান্য পদের ন্যায় এটাও একটা চাকুরির পদে পর্যবসিত হল। যারা সরকারের দালালি করতে পারে, নিকৃষ্ট স্বার্থে দীন ও ঈমানকে বিক্রি করতে পারে, সরকারের পদলেহন করতে পারে, তারাই এখন জামি'আ আযহারের শাইখ হচ্ছে। এখন আর জামি“আ আযহারের শাইখকে কেউ চিনে না। তার নামও জানে না। আমিও এখন জামি'আ আযহারের শাইখের নাম জানি না । অথচ সে সময়ে জামি“আ আযহারের শাইখ হতেন বিশ্বের সবচেয়ে পরিচিত ও প্রসিদ্ধ ব্যক্তি। তার নাম সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করত। জামি“আ আযহারের ছাত্রদের আযহারী বলে ডাকা হত। মানুষ তাদেরকে ভালবাসত, শ্রদ্ধা করত। আমার কথাই বলি । আমার মা আমার নাম আব্দুল্লাহ্ এ কারণে রেখেছেন যে, আমাদের গ্রামের যে আযহারী আলিম ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ আল মা“আনী ! আমি আমার মাকে কোন আমল করতে দেখে যদি বলতাম, আম্মা এটা এভাবে করতে হয়। তিনি বলতেন, আমি আব্দুল্লাহ আল মা‘আনী আযহারীকে এমন করতে দেখেছি। ব্যস, এটাই ছিল তার বড় দলিল। এমন গভীর শ্রদ্ধা তিনি তার প্রতি রাখতেন। আযহারীদের প্রতি মানুষের এমন বিশ্বাস ও আস্থা থাকার কারণে বাদশাহ ফারুকের লোকেরা তাদের পছন্দমত এক ব্যক্তিকে জামি'আ আযহারের শাইখ নিযুক্ত করল এবং তার থেকে ফতওয়া আদায় করে নিল। সে ফতওয়া দিয়েছিল, “ইখওয়ানুল মুসলিমীনের সদস্যদের বিধান কুরআন-সুন্নাহ ও শরী“আতে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। তারা খারেজী । তাদের তওবা কবুল হবে না।”
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।