তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৮৭ “সে ব্যক্তি ঈমানদারদের অন্তর্ভুক্ত নয়, যে আমাদের বড়দেরকে সম্মান করে না এবং ছোটদের প্রতি দয়া ৰকরেনা।” শুনলে অবশ্যই তোমরা বিস্মিত হবে। এক লেখক তার কিতাবে লিখেছে, আল্লাহ তা'আলা আফগানের লোকদের এ কারণে কাফিরদের হাতে শাস্তির ব্যবস্থা করেছেন যে, তারা তাওহীদ বুঝে না, জানে না। আর আমরা যারা তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখি, যদি আল্লাহ তা'আলা আমাদেরকে কোন পরীক্ষায় ফেলেন, তবে তা আমাদের মর্যাদা বৃদ্ধির জন্যই করবেন। পেশোয়ার থেকে প্রকাশিত সেই কিতাবটি এখনো আমার সংগ্রহে আছে। আল্লাহর কসম করে বলছি, এরা আফগান জাতির প্রতি সহানুভূতিশীল নয়, কল্যাণকামী নয়। এক ব্যক্তি জিহাদের নামে এসে পেশোয়ারে রয়ে গেল। আফগানিস্তানে আর গেল না। একবার সে কথা প্রসঙ্গে একজনকে বলেই ফেলল, আরে ভাই! পাকিস্তানীরা তো আফগানীদের চেয়ে অনেক ভাল । অথচ তার অবস্থা হল, মুরগীর রোস্ট আর সুস্বাদু খাবার খেতে খেতে ফুলে ঢোল হয়ে গেছে। এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট শাস্তি যে, নির্যাতিত-নিপীড়িত মুসলিম ভাইদের প্রতি তার হৃদয়ে একটু দয়া বা অনুকম্পা থাকবে না। এ শাস্তি অত্যন্ত ভয়াবহ। এর পরিণাম আরো কঠিন। | তাই বলছিলাম, আল্লাহর পথে বাধা প্রদানের অনেক পথ ও পন্থা রয়েছে। অথচ অনেকে তা বুঝে না, জানে না। সে যে কথায় কথায় আলিমদেরকে পাপাচারী, ফাসিক বলেছে; সে জানে না এসব কথার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে। কারণ, তার এসব কথার কারণেই মানুষ ইসলামকে ঘৃণা করছে। ইসলাম থেকে ফিরে থাকছে। যে অল্পমূল্যে আল্লাহর আয়াত বিক্রয় করে খাচ্ছে, সে জানে না, সেও মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে। অর্থ, টাকা, পদমর্যাদা ইত্যাদি দিয়ে ক্ষমতাসীনরা তাদের পক্ষে ফতওয়া নিয়ে নিচ্ছে। আর পাপ কাজে ডুবে যাচ্ছে। যা ইচ্ছে তা-ই করছে। এর চেয়ে আর কঠিন শাস্তি কী হতে পারে যে, কারো কারো নিকট থেকে উত্তাদ সাইয়্যেদ কুতুব সম্পর্কে কাফের হয়ে যাওয়ার ফতওয়া নেয়া হয়েছে। জামি'আ আজহার থেকে প্রকাশিত এক পুস্তকে লেখা আছে, তিনি কাফির। তাকে হত্যা করা ওয়াজিব। জামি'আ আজহার থেকে প্রকাশিত এক কিতাবে বর্ণনা করা হয়েছে যে, ইখওয়ানুল মুসলিমীনের সদস্যরা শয়তানের দোসর । আমার সংগ্রহে আরেকটি কিতাব আছে। ১৯৬৫ সালে তা রচিত। তাতে জামি'আ আজহারের শাইখুল ইসলামের ফতওয়া রয়েছে। তিনি বলেছেন- ইখওয়ানুল মুসলিমীনের সদস্যরা কাফির | জামি'আ আজহারের শাইখের ফতওয়ার উপর ভিত্তি করেই মিসরের ক্ষমতাসীনরা সাইয়্যেদ কুতুব ও তার সঙ্গীদের দীনের নামে হত্যা করেছে। এ ফতওয়ার মাধ্যমেই তারা দীনকে বিক্রি করেছে। মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। অথচ ১৯৫৪ সালের কথা ভেবে দেখুন। তখন জামি“আ আযহারের শাইখ ছিলেন মুহাম্মদ খিযির হুসাইন (রহঃ)। সরকারী লোকেরা তার নিকট এসে বলল, আমরা আপনার নিকট ইখওয়ান সম্পর্কে ফতওয়া চাই। তাকে বলা হল, লিখে দিন, ইখওয়ানের সদস্যরা কাফির, রাষ্ট্রদ্বোহী। তিনি বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ । আমি তা পারব না। আমি এই ফতওয়ার মাধ্যমে আমার দুনিয়া-আখেরাত বরবাদ করব! কেন তাদের হত্যার পাপের বোঝা আমার মাথায় তুলে নিব! অসম্ভব, কিছুতেই তা হতে পারে না। সে সময়ের কথা ভিন্ন। তখন জামি'আ আযহারের শাইখকে “শাইখুল ইসলামিল আকবার”, “শাইখুল জামি'আ” ইত্যাদি নামে অভিষিক্ত করা হত। গোটা আরব বিশ্বে তার মূল্যায়ন ছিল, তার মর্যাদা ছিল। এক বাক্যে সবাই তার কথা মেনে নিত। তাই এ পদের উপযুক্ত ব্যক্তি কে হবেন, তা আলিম-ওলামা নির্বাচন করতেন। তাকৃওয়া-পরহেজগারীতে শ্রেষ্ঠ, ইলমে সুগভীর পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তিকেই এ পদের জন্য নির্বাচন করা হত ৷ তাই মুস্তাবী-পরহেজগার, খোদাতীরু নির্ভরযোগ্য ব্যক্তি হতেন শাইখুল জামি“আ।

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।