তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৮৫ পড়াশোনা করতেন। সিরিয়া ও মিসরের আমীর জাহির বীরস এর সাথে একবার তার দ্বন্দ হয়েছিল। তিনি তার কাছে এ মর্মে ফতওয়া চেয়েছিলেন যেন শাম ও মিসরের লোকেরা জিহাদী ফান্ডে অর্থ প্রদান করে । সে অর্থ দ্বারা অস্ত্র কিনে তাতারীদের বিরুদ্ধে জিহাদ করা হবে। সেটা ৬৪৮ খ্রিস্টাব্দের কথা । তাতারীরা বাগদাদ ধ্বংস করার পর ফিলিস্তিন তথা শামের দিকে এগিয়ে আসছিল। তাই তিনি বিশিষ্ট আলেমদের কাছে ফতওয়া চেয়েছিলেন। সবাই ফতওয়া দিয়েছিল। কিন্তু ইমাম নববী ফতওয়া দিলেন না। বললেন, আমি এ ফতওয়া দেব না। আমীর জিজ্ঞেস করলেন, কেন দেবেন না? আমরা তো জনগণের দেয়া অর্থ ছারা অস্ত্র ক্রয় করে তাতারীদের বিরুদ্ধে জিহাদ করব। আপনি কি দেখছেন না, মুসলমান ও ইসলাম উভয়টি এখন ভয়াবহ অবস্থার সম্মুখীন! ইমাম নববী তখন ভাবগন্তীর কণ্ঠে বললেন, তা ঠিক। কিন্তু আপনি এক দাসের বেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। ছিলেন কপর্দকশূন্য । ধন-সম্পদ আপনার আদৌ ছিল না। অথচ, এখন আপনার মালিকানায় রয়েছে বহু সম্পদ। বাগ-বাগিচা, গোলাম-বীদি, স্বর্ণ -অলংকার, অর্থসহ বহু সম্পদের আপনি এখন মালিক | সে সব জিহাদের ফান্ডে দান করুন। তারপর যদি আরো সম্পদের প্রয়োজন হয়, তাহলে আমি ফতওয়া দেব। আমীর বললেন, তুমি শাম থেকে বেরিয়ে যাও । ইমাম নববী (রহঃ) তখন শাম থেকে চলে এলেন এবং নাওয়া পল্লীতে এসে বসবাস শুরু করলেন। আলিম-ওলামা আমীর জাহির বীরস এর নিকট এসে বলল, মুহিউদ্দীন নববী ছাড়া শামে আলিম-ওলামার চলার কোন উপায় নেই । আমীর বললেন, আচ্ছা, তাহলে তাকে শামে নিয়ে আসুন। শামের প্রখ্যাত আলিম-ওলামারা এসে তাকে শামে ফিরে আসার অনুরোধ করলে তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, সেই আমীর শামে থাকা পর্যস্ত আমি শামে যাব না। সত্যই আল্লাহ তার কসম পূরণের ব্যবস্থা করলেন। এক মাস পরই আমীরের মৃত্যু হল। অতঃপর ইমাম নববী (রহঃ) শামে ফিরে এলেন। এই ইমাম নববী (রহঃ) যেমন ছিলেন গভীর জ্ঞানের অধিকারী আলিম, ঠিক তেমনি ছিলেন ইবাদতগুজার ও নির্মোহ ব্যক্তি। তার মত ফকীহ ও মুহাদ্দিস ইসলামী ইতিহাসে হাতেগোণা কয়েকজন মাত্র। সুবহানাল্লাহ! আযকার ইত্যাদি কিতাবগুলো পাঠ করলে এক অতীন্দ্রিয় আবেগ অনুভূত হয়ে থাকে । বিশ্বব্যাপী তার কিতাবগুলো যেমন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে, তা খুব কম কিতাবই অর্জন করতে পেরেছে। একবারের ঘটনা । মদীনার ইসলামী ইউনিভার্সিটির ছাত্রদের ইমাম নববীর কিতাবসমূহ প্রদান করা হল। বিনামূল্যেই তা বিতরণ করা হল। তখন কিছু ছাত্র ইমাম নববীর কিতাবগুলো নিয়ে এসে বলল, আমাদের নববীর কিতাবের দরকার নেই। জিজ্ঞেস করা হল, কেন? তারা বলল, তার আকীদা-বিশ্বাসে ভ্রান্তি আছে। হায়রে দুনিয়া! শেষ রক্ষা পেলেন না ইমাম নববীও? হয়তো একথাও শুনতে হবে, ইবনে হাজার আসকালানীর মাঝেও ভ্রান্তি আছে। কেউ বলবে, অমুক আশআরী, অমুক অন্য কিছু । এভাবে বলতে থাকলে তো সে কালই বাদ পড়ে যাবে। উম্মতের প্রতিভাধর কোন ফকীহ আলিম এদের কলম আর মুখের আক্রমণ থেকে রক্ষা পাবে না। কিছু কিছু তালেবে ইলমকে দেখা যায়, হয়তো এখনও ওজু করাও শিখেনি, ফজরের নামায সকাল আটটায় আদায় করে। তারাও ইমাম নববী (রহঃ) সম্পর্কে, সাইয়্যেদ কুতুব সম্পর্কে কথা বলতে দ্বিধাবোধ করে না। অথচ, এরা বিদগ্ধ ফকীহ ও আলিম। ইবনে হাজার (রহঃ)কে বলা হয়, “আমীরুল মুমিনীন ফিল হাদীস” । সুবহানাল্লাহ! গোটা ইসলামী বিশ্বের মুসলমানরা যাদেরকে গ্রহণ করে নিয়েছে, তাদের সম্পর্কে এমন কথা বলা মারাত্মক বিভ্রান্তি । | আমাকে এক ব্যক্তি বলেছে- লোকটি আমার খুব বিশ্বস্ত । আমি তাকে ভালবাসি । সেও আমাকে ভালবাসে- এক যুবক আফগানিস্তানে জিহাদ করতে এসেছে । সে তাকে স্বাগত জানিয়ে তার বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। এমনকি তাকে আফগানিস্তানে পৌছানোর সমস্ত ঝামেলা নিজে চুকিয়েছে। এই যুবকটি তার ছেলেকে

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।