তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ তাফসীরে সূরা তওবা “কীভাবে একজন মুসলমান বসে থাকবে, আর কীভাবে নিশ্চিত থাকবে । অথচ মুসলমান নারীরা হানাদার শত্রুর শিবিরে বন্দী রয়েছে! তারা ইজ্জত-সন্ত্রম হারানোর ভয় করছে। হায় আফসোস! যদি আমাদের জন্মই না হত!” আর আল্লাহ তা“আলা বলেন- ৫6786 ০১৫ 9326 4506 গর্ভ) 05 Csi sh 955 3 62049 IGS Os Ds HEN EG DH os CE 58025555455 অর্থ : তোমাদের কি হল, তোমরা আল্লাহর পথে জিহাদ করছ না? অথচ দুর্বল নর-নারীরা আর শিশুরা প্রার্থনা করছে, হে আমাদের পরওয়ারদেগার! এই জনপদ থেকে আমাদের উদ্ধার করুন। এর অধিবাসীরা যালিম। আর, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি ও বন্ধু পাঠিয়ে দিন। আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। (সূরা নিসা : ৭৫) জনৈক কবি বলেন- ৮8131 ০৬৯৯ এপ ও A JR SLL এনা 5৬ 5০৮৬ ae Slay GY 8 19৮5 51) 19৬ ৬৮ ৮৮০] EU ০৪ “প্রত্যেক সীমান্তে কি মুসলিম নারীরা বন্দী হবে আর মুসলিম পুরুষরা ফুর্তিতে দিন কাটাবে? শুনে নাও! আল্লাহর শপথ করে বলছি। ইসলাম সত্য । যুবক-বৃদ্ধ সবাই তাকে রক্ষা করবে। সুতরাং দুনিয়ার সকল প্রান্তের লোকদের বলে দাও। ছি! ছি! তোমাদের কী হল, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও । তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও ৷” | খলীফা মু‘তাসিম বিল্লাহর কথা চিন্তা কর। একজন বন্দী মুসলিম নারীর আহাজারি তার নিকট পৌছল। সাথে সাথে সত্তর হাজার সৈন্য নিয়ে তাকে উদ্ধার করতে ছুটে গেল। এটা অনাবশ্যক বা বীরত্ব প্রকাশক কোন কাজ ছিল না। বরং এটা ছিল ফরজ । এ ব্যাপারে আলেমগণ একমত যে, যদি কোন মুসলিম নারীকে কাফেররা বন্দী করে নিয়ে যায়, তাহলে তাকে মুক্ত করে আনা পর্যন্ত সকল মুসলমানদের উপর জিহাদ ফরজ থাকে। একটি কথা বলছি, খুব ভাল করে স্মরণ রাখবে। আধা-আলিমরাই ইসলামের শিরদাড়া ভেঙ্গে দেয়। তারা পুরোপুরি আলিমও নয় যে, ইলমের আলোকে ফতওয়া দিবে। আর অজ্ঞও নয় যে, এলেম অর্জন করবে। ইমাম নববী একজন ফকীহ ছিলেন। ইসলামী ইতিহাস পর্যালোচনা করলে যেসব শীর্ষস্থানীয় ফকীহদের নাম আমাদের হৃদয়পটে ভেসে উঠে, ইমাম নববী তাদের অন্যতম । সহীহ মুসলিমের তিনি সফল ব্যাখ্যাকার। তার রচিত ‘আল মাজমূউ ফিল ফিকহ’ কিতাবটি এক অনন্য ও অসাধারণ প্রতিভার স্বাক্ষর হয়ে আছে। তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আল্লামা ইবনে কাসীর (রহঃ) লিখেছেন, তার অনুরুপ অসাধারণ গ্রন্থ আর কেউ রচনা করেনি। তুমি যখন তার কোন কিতাব পাঠ করবে, তখন অবলীলাক্রমে অনুভব করবে, যেন স্বয়ং ইমাম নববী তোমার কাছে বর্ণনা করছেন। | এ সবকিছু সত্বেও তিনি ছিলেন একজন যাহেদ ও নিমেহি ব্যক্তি। ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজে বীধা প্রদানের ক্ষেত্রে উদ্যমী, দুঃসাহসী ৷ ক্ষমতাসীন আমীর-উমারা ও গভর্নরদের তিনি বিন্দুমাত্র ভয় করতেন না। এক রাতে তিনি লিখছিলেন। হঠাৎ বাতাসের প্রবল ঝাপটায় বাতি নিভে গেল। অমনি তার হাত উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল। এভাবে তিনি রাতের অন্ধকারে হাতের বিকিরিত অলৌকিক আলোতেই লিখতেন,

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।