তাফসীরে সূরা তওবা ৮১ তখন বলল, আপনি যদি এটা মেনে না নেন যে তাওয়াসসুল শিরক, তাহলে আমি কিছুতেই আপনার সাথে এক ছাদের নীচে থাকব না। কিন্তু শাইখ জালালুদ্দীন হাক্কানী তার মতেই অটল রইলেন। ফলে আরব মুজাহিদটি ভাকে ছেড়ে চলে গেল। তাই আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন কখনো আমাদের কথার দ্বারা, আমল দ্বারা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে না দেই। কখনো কারো কর্কশ কথার কারণে কোন মানুষ বিপদগামী জাহান্নামীও হয়ে যেতে পারে । ভেবে চিন্তে কথা বলতে হবে। আপনি একজন ইমাম। মানুষ আপনার নিকট হিদায়াত লাভের প্রত্যাশা করে। জান্নাতের আশায় থাকে । যদি এমন হয় যে, আপনার নিকট আপনার বিশ্রামের সময় এক ব্যক্তি এল। লোকটি বহু দূর থেকে এসেছে। আপনি কোন চিন্তা করলেন না, তাকে আগামীকাল দেখা করতে বললেন। হতে পারে লোকটি সত্যের সন্ধানে এসে আবার অন্ধকারে ফিরে গেছে। তাই তাকে একটু সময় দিন। তার সাথে একটু কথা বলুন। অনেকে নিজেকে মুজাহিদ বলে জাহির করছে। অথচ সে মানুষকে জিহাদের ময়দান থেকে বিতাড়িত করছে। নিজের অজান্তে সে এই বিরাট পাপ কাজে লিপ্ত হচ্ছে। হয়তো দেখা গেল, কোন এক যুবক সৌদী, কুয়েত, কাতার বা জর্দান থেকে এল। দারুণ সাহসী । তুমি তার আগেই জিহাদে এসেছ। তোমাকে পেশোয়ারের এক পথে দেখে বলল, আরে ভাই! ভাল আছেন তো! আমি জিহাদে যাওয়ার জন্যে এসেছি; কোথায় গেলে ভাল হয়। তুমি বললে, আরে ভাই সে কথা বল না, আফগানের লোকেরা সব মুশরিক ৷ সবাই বিদ“আতে লিগ্ত। ওদের নিকট গেলে ঈমানটাই হারাবে । সে হয়তো বলল, শুনেছি, আহমদ শাহ মাসউদ রুশদের সাথে লড়াই করছে। আল্লাহ তাকে বহু যুদ্ধে সাহায্য করেছেন। আমি তার সাথে জিহাদ করতে চাই। তুমি হয়তো বললে, আরে ভাই! আহমদ শাহ মাসউদের কথা বলছ? আরে সে তো ফ্রান্স আর আমেরিকার দালালি করছে। কুফরী শক্তির সাথে তার আঁতাত। এভাবে হয়তো তোমার সাথে কথা বলার পর সে বিভ্রান্ত হয়ে গেল৷ তারপর আক্ষেপ করে বলতে লাগল, আহ, কী কষ্ট করেই না ভিসা করে পাকিস্তানে এসেছিলাম জিহাদ করতে । দূর ছাই, বিমান ভাড়ার টাকাগুলো ফকীর-মিসকিনকে দিয়ে দিলেই ভাল হত। সে এভাবে আফসোস করে অবশেষে ফিরে গেল। এভাবে আমরা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছি। আল্লাহ আমাদের রহম করুন। সত্য বোঝার ও ভুল সংশোধনের তাওফীক দিন। আল্লাহ তা“আলা বলেন- J 0 ASH has GBs Gy অর্থ : যারা কুফরী করে এবং আল্লাহর পথে বীধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্মকে ব্যর্থ করে দেন। (সূরা মুহাম্মদ : ১) এখানে কুফরীর সমপর্যায়ের কাজ হিসেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করাকে উল্লেখ করা হয়েছে। আর আল্লাহর পথে বাধা দান করার অর্থ হল, জিহাদ থেকে ফিরিয়ে রাখা । কারণ, কোথাও যখন সাবীলিল্লাহ (আল্লাহর পথ) শব্দটি শর্তহীনভাবে উল্লেখ করা হয়, তখন তার অর্থ হয় জিহাদ । অথচ কিছু লোক আছে তারা অনুধাবনও করতে পারে না যে, তারা জিহাদের পথে প্রদান করছে। কিছু লোক আছে তারা আফগানিস্তানের দোষ বর্ণনা করে বলে, আরে ভাই! রোযাদারদের ইফতার করাও। জিহাদ যেমন ফরযে আইন, ঠিক রোযাও ফরযে আইন । আমি বলব, হ্যা, উভয়টির বিধান এক হলেও যে রোযা রাখে না তার গুনাহ, যে জিহাদ করে না তার গুনাহের চেয়ে কম। কারণ, জিহাদের উপকারিতা গোটা মুসলিম জাতি ভোগ করে আর রোযার উপকার শুধু নিজের জন্য । আল্লামা ইবনে তাইমিয়া বলেন- ১০৮ UY ১৬ 3 ০ GAL 3০৪০0) ১০০৪ SUM এ pawl
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।