তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮ তাফসীরে সূরা তওবা শহীদ ড. আব্দুল্লাহ আযযাম (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী আসবাহ আল হারতিয়া। ফিলিস্তিনের জেনিন প্রদেশের একটি এঁতিহ্যবাহী গ্রাম। যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় এ গ্রামের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ । কারণ এ গ্রাম জন্ম দিয়েছে বহু মহামানবকে। বহু মুজাহিদ আর সমরবিদকে। বহু দার্শনিক আর চিস্তাবিদকে । বনু সাহিত্যিক আর ভাষাবিদকে । ১৯৪১ সাল। আসবাহ আল হারতিয়া তখন পরাধীন। ইহুদীদের পদভারে রক্তাক্ত। তার দুরন্ত বায়ুর বুকে সন্তানহারা মায়ের আহাজারি। এতীম শিশুদের আর্তচিৎকার। অসহায় বৃদ্ধ আর বৃদ্ধাদের চোখে চোখে অশ্রুর বান। কৌমার্ষছিন্ন যুবতী আর তরুণীদের চোখে প্রতিশোধের লেলিহান আগুন । ঠিক . তখন আসবাহ আল হারতিয়ায় জন্ুগ্রহণ করেন এক নবজাত সন্তান। আব্দুল্লাহ ইউসুফ আযঘাম। পারিবারিক এঁতিহ্যে লালিত হন ইসলামী আকীদা-বিশ্বাসে। মহব্বত করতে শিখেন আল্লাহ ও তার রাসূলকে; আল্লাহর পথে জিহাদে রত বীর বাহাদুরদেরকে; সৎকর্মপরায়ণ ব্যক্তিদেরকে। আখিরাতের চিন্তা-ফিকির আর শাহাদাতের তামান্না শৈশব থেকেই তার চরিত্রে ফুটে উঠতে থাকে। আব্দুল্লাহ আযযাম এক ব্যতিক্রমধর্মী কিশোর। সদা গন্তীর, নিষ্ঠাবান, চিন্তায় ডুবে থাকা এক কিশোর । নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা তার চরিত্রকে আরো আকর্ষণীয় করে তুলেছে। অল্প বয়সেই তিনি দাওয়াতের কাজ শুরু করেন। ইসলামী চিন্তা-চেতনাকে মুসলমানদের মাঝে জাগ্রত করতে পেরেশান হয়ে পড়েন। প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত অবস্থায়ই তার অসাধারণ গুণাবলী দেখে শিক্ষকরা হতবাক হয়ে যান। তারা ভাবতে থাকেন, আমাদের এ সঙ্জান কালের ব্যবধানে নিশ্চয় বড় কিছু হবে। হয়তো আল্লাহ তার দ্বারা ইসলামের সংস্কারের কাজ নিবেন। সুনামের সাথেই তিনি লেখাপড়া করতে থাকেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের লেখাপড়া সুনামের সাথেই শেষ করেন। ক্লাসে সবার চেয়ে ছোট হওয়া সত্তেও তিনি সবচেয়ে বেশী সুদর্শন ও মেধাবী ছিলেন। এরপর তিনি এখিকালচারাল কাদরী কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই ডিপেক্সামা ডিগ্রি লাভ করেন। তারপর দক্ষণ জর্দানের আদ্দির নামক গ্রামে শিক্ষকতা পেশায় যোগদান করেন। কিন্তু তার পিপাসার্ত মন তখনো ছিল অস্থির-উতলা । তাই দামেস্ক বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিভাগে ভর্তি হন এবং ১৯৬৬ সালে শরিয়াহ(ইসলামী আইন) এর উপর বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সাল। ইহুদীরা পশ্চিম তীর দখল করে নিল। রক্তে রঞ্জিত হল পশ্চিমতীর । চোখের সামনে ' দেখলেন, নির্যাতন আর নিপীড়নের ভয়াল চিত্র। বুক ফাটা আহাজারি, কান্না আর বিলাপের অসহনীয় বেদনায় টনটন করতে থাকে তার হৃদয়। চোখেই জমাট বেঁধে যায় অশ্রু । তিনি শপথ করলেন, না, আর নয়। ইহুদীদের দখলদারিত্ের অধীনে তিনি আর থাকবেন না। তার পেশীতে প্রতিশোধের আগুন জ্বলে উঠে। চির চেনা শান্ত সমাহিত সেই আযযাম যেন জ্বলন্ত অঙ্গার । তবে অত্যন্ত নিরব । দারুণ চিন্তাশীল। সময়ের ব্যবধানে হলেও তিনি সফলতার মুখ দেখতে চান। অত্যাচারীর হাত চিরতরে গুড়িয়ে দিতে চান। ১৯৭০ সাল। তিনি তখন জর্দানে। ইসরাঈলী আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে তিনি জিহাদে যোগ দিলেন। শুরু হল তার জীবনের আরেক অধ্যায়। চিন্তায় লালিত স্বপ্নকে বাস্তবায়নের পথে দৃঢ়পদে এগিয়ে চললেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি অনুভব করলেন, না, তাকে আরো পড়তে হবে ।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।