তাফসীরে সূরা তওবা ৭৯ “এক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে জাহান্নামে প্রবেশ করেছে। আরেক ব্যক্তি একটি মাছিকে কেন্দ্র করে জান্নাতে প্রবেশ করেছে ।” অর্থাৎ দুই ব্যক্তি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিল। সম্প্রদায়ের লোকেরা তখন মূর্তিপূজা করছিল। সেই লোকেরা তাদের ধরে বলল, মূর্তির নামে কিছু উৎসর্গ না করলে তোমাদের কিছুতেই যেতে দিব না। একজন বলল, কিছুতেই তা পারব না। তারা বলল, একটি মাছি হলেও উৎসর্গ করতে হবে। লোকটি দৃঢ়তার সাথে এ প্রস্তাব অস্বীকার করল। তখন তারা সেই লোকটিকে হত্যা করল আর সে জান্নাতে গেল। আর অপর ব্যক্তি মাছি উৎসর্গ করার কারণে জাহান্নামে প্রবেশ করল। মুফতী সাহেবরা অনেক আগেই ফতওয়া দিয়েছেন যে, যদি কোন মুসলমান তার অগ্নিপূজারী প্রতিবেশীকে তাদের উৎসর্গের দিন একটি ডিমও উপহার দেয়, তবে সে কুফরী করল। যে সব মুসলমান খ্রিস্টানদের বড়দিনে একে অপরকে শুভেচ্ছা কার্ড বিনিময় করে তারা মুসলমান? তুমি কাফেরদের আনন্দ দিবসে আনন্দ প্রকাশ করছ; অথচ তারা সুযোগ পেলে হামলা করবে তোমার ওপর ৷ তাদের চরিত্র অত্যন্ত হিংস্র। তারা মারমুখী ৷ তারা নীতিহীন। এ জন্যই আল্লাহ তা'আলা বলেছেন- BG DEB তে ১৪998566589 95924512859 BE 13546 Os HS 0028৮ অর্থ : কীভাবে মুশরিকদের সাথে আল্লাহ ও তীর রাসূলের অঙ্গীকার থাকতে পারে; অথচ তারা তোমাদের ওপর বিজয়ী হলে তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের কোন মর্যাদা দিবে না। মুখে মুখে তারা তোমাদেরকে সন্তুষ্ট করে। অথচ তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে । আর তাদের অধিকাংশই পাপাচারী ৷ অমুসলিম কর্তৃক মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়নের ধারা চলছে সেই আদিকাল থেকে । মাঝে মাঝে তাদের নরকীয়তা সকল সীমা অতিক্রম করে, যা শুনলে শরীর শিউরে উঠে। হৃদয় ব্যাথায় নীল হয়ে যায়। এ বৎসরের একটি ঘটনা বলছি। চীনের তুর্কি এলাকায় এক মুসলিম নেতাকে ধরে আনার পর রাজপথে একটি গভীর গর্ত খনন করে তাকে তাতে ফেলে দেয়া হয়। তারপর মুসলমানদের মল-মূত্র এনে সেই নেতার ওপর নিক্ষেপ করতে বাধ্য করা হয়। এভাবে তিন দিন পর্যন্ত সেই নেতার ওপর মুসলমানদের পায়খানা ফেলল অবশেষে সেই নেতা সেখানেই মৃত্যুবরণ করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুগোস্রাভিয়ায় কমিউনিস্ট শাসন কায়েম হওয়ার পর থেকে মুসলমানদের নির্মূল অভিযান শুরু হয়ে যায়। মাত্র কয়েক বৎসরে এক লক্ষ মুসলমানকে তারা শেষ করে দেয়। রাশিয়ার ককেশাস লেনিন ও স্টালিনের সময় তাদের সৈন্যরা আমাদের সকল ফসল ছিনিয়ে নেয় এবং আমাদের বন্দী এবং অবরোধ করে রাখে । মানুষ ক্ষুধায় অতিষ্ঠ হয়ে গাছপালা, লতাপাতা খাওয়া শুরু করল। কিন্তু যখন তাও পেল না, তখন মানুষ মানুষকে খাওয়া শুরু করল । মূমূর্ষ মরণোনুখ সন্তানকে মৃত্যুর পূর্বেই তার পিতা-মাতা খাবলে খাবলে খেয়ে নিমিষে শেষ করে ফেলত । স্বামী তার স্ত্রীর লাশ খেয়ে ফেলত । ছেলে-মেয়ে, স্ত্রী-পরিজনের গোশত খেয়েও তারা শেষ রক্ষা পায়নি। অবশেষে মৃত্যুর কোলেই ঢলে পড়তে হয়েছে। আর যারা জীবিত ছিল, তাদের ধরে ধরে আজারবাইজানে ফেলে আসত, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌছে যায়. অথবা সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে, যেখানে শীতকালে বরফে বরফে ঢেকে যায়। এভাবে ককেশাসের মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এভাবে আজারবাইজান ও সাইবেরিয়ায় কত লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, তা আল্লাহই ভালো জানেন। এত কিছুর পরও মুসলিম দেশের ধর্মমন্ত্রীরা বলে, রাশিয়ায়
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।