তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ বা সূরা তওবা ০2999955318 59১46178501 i অর্থ : কিভাবে মুশরিকদের সাথে আল্লাহ ও তীর রাসূলের অঙ্গীকার থাকতে পারে; অথচ তারা তোমাদের ওপর বিজয়ী হলে তোমাদের আত্মীয়তার ও অঙগীকারের কোন মর্যাদা রক্ষা করবে না। (সূরা তাওবা : ৮) এখানেই শেষ নয়, ইসলামের শত্রুদের মুসলমানদের ওপর এই হত্যাযজ্ঞ, এইরুপ নির্মম ট্র্যাজেডি সেই আদিকাল থেকে দেশে দেশে বিভিন্ন প্রকৃতিতে ঘটছে। এই তো কিছুদিন আগে চেঙ্গিসের প্রেতাত্মারা চীনের মুসলমানদের ওপর ঠিক একই কাণ্ড ঘটিয়েছে। রাশিয়ার কমিউনিস্টরা অসহায় মুসলমানদের সাথে যা করল, তা আরো জঘন্য, আরো বীভৎস ৷ চীন ও রাশিয়ার মুসলিম বিদ্বেষী শাসকরা মাত্র পঁচিশ বৎসরে বিশ লক্ষ মুসলমানকে নির্দয়ভাবে হত্যা করেছে। এর চেয়ে আরো বিস্ময়কর ঘটনা শুনবে? রাশিয়ার কমিউনিস্টরা আফগানিস্তানে ছাগল-ভেড়ার মত সম্মেলনের আয়োজন করে। ইসলামী রাষ্ট্রসমূহের ধর্মমন্ত্রীরা সে সম্মেলনে যোগদান করে। কিন্তু কেউ আফগানিস্তানের নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করল না। আফগানিস্তানে রাশিয়ান লাল ফৌজদের অন্যায় দখলদারীর কোন প্রতিবাদ তারা জানাল না। বরং সবাই রাশিয়ার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখল । আরব আমিরাতের ধর্মমন্ত্রী বললেন, রাশিয়াতে ইসলাম ও অন্যান্য ধর্মের মর্যাদা অক্ষুন্ন রয়েছে। কেউ কেউ পত্রিকায় সাক্ষাৎকার দিল, রাশিয়াতে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান। তবে একজন মানুষ, যিনি সাহসের সাথে সত্য উচ্চারণ করলেন। তিনি হলেন, রাবেতা আলমে ইসলামীর মহাসচিব শাইখ আব্দুল্লাহ নাসীফ ৷ তাকে জিজ্ঞেস করা হল, আপনার অনুলিপিটি কোথায়, যা দেখে আপনি ভাষণ দিবেন? তিনি বললেন, আমার কোন অনুলিপি নেই। তিনি দাড়িয়ে বক্তৃতা শুরু করলেন- “ইসলাম ছাড়া অন্য মতবাদ ও আদর্শে শান্তি ও নিরাপত্তা থাকতে পারে না। হে রাশিয়ানরা! আমরা কীভাবে বিশ্বাস করব যে, তোমরা বিশ্বশাস্তির প্রত্যাশী? তোমরাই তো আফগানিস্তানের নিরীহ মুসলমানদের নি্দয়ভাবে হত্যা করছ ৷” তার বক্তৃতা শুনে মুসলিম বিশ্বের ধর্মমন্ত্রীরা চমকে গেল। এ লোকটি রাশিয়ায় অবস্থান করে রাশিয়ার বিরুদ্ধে কী বলছে! দারুণ সাহস তো! তিনি আরো বললেন, “আমরা তোমাদের কথা বিশ্বাস করব যদি তোমরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার কর ।” তিনি দীর্ঘ জ্বালাময়ী বক্তব্য রাখলেন। এরপর রুশ সরকারের অনুগত মুফতি খালুফ তার সাথে সাক্ষাৎ করল । বলল, আমরা কামনা করি, আপনি আমাদের নেতৃবর্গের সাথে সাক্ষাৎ করবেন। তিনি বললেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার না করলে তাদের সাথে সাক্ষাৎ করা আমার পক্ষে অসম্ভব। ফেরার পথে মস্কো বিমানবন্দরে তাকে বিদায় জানানোর জন্য এক প্রতিনিধি দল আসল । তারা বলল, আমরা রাশিয়াতে রাবেতা আলমে ইসলামীর একটি শাখা অফিস খুলতে চাচ্ছি। তিনি বললেন, ইনশাআল্লাহ অফিস খোলা হবে, তবে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পরে। মানুষ যখন সত্যবাদী হয়, তখন সে সবার চোখে সম্মানিত হয়। বরং কাফেরদের চোখেও সম্মানিত হয়। অন্যান্য মুসলিম দেশের ধর্মমন্ত্রীরা রাশিয়ার শাস্তি প্রতিষ্ঠার প্রশংসা করে ফিরে এল । তারা সেই লেনিনের কবর যিয়ারত করে তাতে শুভেচ্ছাসূচক ফুলের তোড়া রাখল, যে লেনিন রাশিয়ায় নাস্তিক্যবাদের শাসন কায়েম করেছিল। কোন মুসলমানের পক্ষে ধর্মবিদ্বেষী নাস্তিক লেনিনের সমাধিতে শ্রদ্ধাভরে পুস্পস্তবক অর্পণ করা মোনাফেকী নয় তো কি? তারেক ইবনে শিহাব বর্ণিত একটি হাদীসে উল্লেখিত হয়েছে- 4৬১ 3 2 ০১০৯ ৯৮১ 3 501 ০১ ০৯

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।