তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ তাফসীরে সূরা তওবা অর্থ : কিভাবে মুশরিকদের সাথে আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার বলবৎ থাকতে পারে; অথচ তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের কোন মর্যাদা দিবে না। (সূরা তাওবা : ৮) সাইয়্যেদ কুতুব (রহঃ) তার তাফসীর “ফী যিলালিল কুরআন'-এ লিখেছেন, এ আয়াতের মর্ম স্পষ্টভাবে বুঝতে হলে আমাদের ইতিহাস পড়তে হবে। মুসলমানদের সাথে কাফেরদের অবস্থান, পলিসি ও চারিত্রিক পরিবর্তনের ইতিহাস পড়তে হবে। তাহলেই কুরআনের এ আয়াতগুলোর প্রকৃত মর্ম আমরা উপলব্ধি করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন-চরিত অধ্যয়ন করলেই আমরা আরব উপদ্বীপের ঘটনাগুলো জানতে পারব। ‘ফী যিলালিল কুরআন'-এ এই আয়াতের ব্যাখ্যায় ইসলামের সূচনালগ্ন থেকে এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় পর্যন্ত মুসলমানদের সাথে কাফেরদের যে চরিত্র ও অবস্থানের বিভিন্ন বিবরণ তিনি তুলে ধরেছেন, তা-ই এ আয়াতের মর্ম বুঝতে যথেষ্ট । আর এ চরিত্র ও অবস্থান শুধু কাফিরদের বেলায় নয়, বরং আহলে কিতাব ইহুদী ও খ্রিস্টানদের বেলায়ও ঠিক একই কথা প্রযোজ্য ৷ ইসলাম ও শিরকের এ লড়াই চিরন্তন । মুশরিকরা প্রত্যেক যুগে রাসূলদের সাথে কী আচরণ করেছে, তা সকলের জানা । হযরত নূহ (আঃ), হযরত হুদ (আঃ), হযরত সালেহ (আঃ), হযরত ঈসা (আঃ)-এর সাথে কাফিররা কি আচরণ করেছে, তা কম-বেশি সকলের জানা আছে। এ তো দূর অতীতের কথা । নিকট অতীতেও তা-ই ঘটেছে। বর্তমানেও তা-ই ঘটে চলছে। মুশরিক তাতারীরা যখন বাগদাদের মুসলমানদের উপর বিজয় লাভ করেছিল, তখন তাদের সাথে কেমন নিষ্ঠুর ও নির্মম আচরণ করেছিল। কীভাবে অসহায় মুসলমানদের হত্যা করেছিল। এ প্রসঙ্গে আবুল ফিদা ইবনে কাসীর (রহঃ) তার প্রসিদ্ধ গ্রন্থ আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ৬৫৬ হিজরীর সেই ট্রাজেডির যে বর্ণনা দিয়েছেন, তা তুলে ধরছি- তারা শহরে ঝাঁপিয়ে পড়ল। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, পৌঢ় যাকেই পেল নির্মমভাবে হত্যা করল। অনেকে কৃপে, ঘাসের ঘরে বা ভাগারে গিয়ে আত্মগোপন করল এবং কয়েকদিন সেখানে লুকিয়ে রইল । বের হল না। দলে দলে মানুষ মজবুত উচু অষ্টালিকায় গিয়ে আশ্রয় নিল। তারপর দরজা বন্ধ করে দিল। মোঘলরা দরজা ভেঙ্গে বা আগুনের মধ্য দিয়ে দৌড়ে গিয়ে তাতে প্রবেশ করল। মানুষ ভয়ে অস্টালিকার উঁচুতে গিয়ে বাচতে চাইল। কিন্তু তাতারীরা তাদের ছেড়ে দিল না। সেখানে গিয়ে তাদের নির্মমভাবে হত্যা করল। তারপর অস্টালিকার ছাদের পানি নিষ্কাষণ পাইপ দিয়ে রক্তের ধারা রাস্তায় পড়ে রাস্তা ভেসে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন গোটা বাগদাদ শহর ছিল অরক্ষিত। মুসলমানরা মসজিদ-মাদ্রাসা, সরাইখানা কোথাও গিয়ে মুক্তি পায়নি। তবে ইহুদী-খরিস্টান জিম্মিরা এবং যারা তাদের নিকট আশ্রয় নিয়েছে, তারা নিরাপত্তা পেয়েছিল । আর যারা নিমকহারাম ওজীর আলকামী রাফেজীর বাড়িতে আশ্রয় নিয়েছে, তারা রক্ষা পেয়েছিল। কিছু ব্যবসায়ী বহু অর্থের বিনিময়ে নিরাপত্তা লাভ করেছিল। যে বাগদাদ ছিল জনবহুল শহর, তা জনশূন্য শহরে পরিণত হল। হাতেগোনা কিছু মানুষ ছাড়া বাগদাদে কোন মানুষ রইল না। আর যারা রইল তারা ভীত-সন্ত্স্ত। বাগদাদের এই ট্রাজেডিতে কি পরিমাণ মুসলমান নিহত হয়েছিল, তা নিয়ে বিভিন্ন মত থাকলেও, লাখ লাখ মানুষ যে নিহত হয়েছিল, তাতে সন্দেহ নেই। কেউ বলেছেন_ আট লাখ, কেউ বলেছেন দশ লাখ, কেউ বলেছেন বিশ লাখ । এই মুশরিক মোঘলরা মহররম মাসের শেষদিকে বাগদাদ নগরে প্রবেশ করেছিল । তারপর থেকে ক্রমাগত চল্লিশ দিন পর্যন্ত তারা বাগদাদের মুসলমানদের হত্যা করেছে। খলীফা মুঁতাসিম বিল্লাহকে ১৪ সফর বুধবার হত্যা করা হয়েছিল। তার তিন ছেলে, তিন মেয়েকে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল খলীফা পরিবারের গৃহশিক্ষক শাইখ মুহিউদ্দীন ইউসুফ ইবনে শাইখ আবুল ফজল ইবনে জাওবী (রহঃ)কে ও তার তিন

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।