তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা ৭৩ “এমন কত লোক আছে, যাদের একজনকেই হাজার ধরা হয় আর এমন কত হাজার লোক আছে, যারা চলে যায় আর তারা হিসাবের বাইরে থেকে যায় ।” ইসলামী দাওয়াত একটি মিশনারি কাজ। এ কাজ পর্যায়ক্রমে অগ্রসর হয়। কোন জাতি এক দিনে পরিবর্তিত হয়ে যায় না। জাতির মাঝে পরিবর্তন আনারও বিধান আছে। নীতিমালা আছে। মাত্র দশজন ব্যক্তির পক্ষে একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। বরং ধৈর্যধারণ করতে হবে । সময়ের অপেক্ষা করতে হবে। উদ্দেশ্য হাসিলের জন্য কার্যক্রম চালিয়ে যেতে হবে । তুমি হয়তো ইবনে তাইমিয়া বা অন্য কারো ফতওয়া পড়ে জিহাদ করতে আফগানিস্তানে এলে । তুমি যদি তখনই কামনা কর, প্রথম দিনেই দেখতে চাও এবং ভাব, ' আলহামদুলিল্লাহ, গোটা আফগানিস্তানের মানুষ তো ফেরেশতা! এমন মনোভাব নিয়ে যদি তুমি আফগানিস্তানে আস তারপর হয়তো কাউকে দাড়ি মুগ্ডানো দেখলে বা কারো হাতে মদের বোতল দেখলে বা কাউকে হাশীশ পান করতে দেখলে, তুমি কিয়ামত ঘটিয়ে ছাড়বে । বলবে, আরে এখানের লোকেরা বহু খারাপ। শিরক, বিদা“আতে নিমগ্ন । আরো বহু বিশেষণে ভূষিত করবে । আমি বলব, তুমি এখনো ছোটই রয়ে গেছ, তোমাকে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত নীতিমালা কী তা শিখতে হবে । ধীরে ধীরে তোমাকে অগ্রসর হতে হবে । আমরা তো জোর গলায় বলে থাকি, মুসলিম জাতি কখনো কুফরের সামনে মাথা নত করে না। আমার চ্যালেঞ্জ, দুনিয়ার কোথাও এমন জাতি পাবে না- শুধু আফগানিস্তান-ই এমন একটি দেশ যেখানে মানুষ মুখে কালিমা লা-ইলাহা ইন্রাল্লাহ পাঠ করে এবং ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ পড়েই অস্ত্র হাতে তুলে নেয়। আর লা-ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তেই কুফরের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ে । আবার লা-ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তেই মৃত্যুবরণ করে। তুমি এমন চরিত্রের মানুষ আফগানিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোন দেশে পাবে? মাত্র তিনটি দিনও আমরা ইসরাঈলের বিরুদ্ধে দাড়িয়ে থাকতে পারিনি। আর আফগানিস্তানের লোকেরা দশটি বৎসর কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে । আজ নয় বৎসর পর তুমি এসেছ তাদের সহায়তা করতে । প্রথম তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, দরদী মন নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে । কবি বলেছেন-_ 494 ০০৪ | OF Gh ০৬০৪৬ JY, > “তোমার নিকট সাহায্য করার ঘোড়াও নেই, ধন-সম্পদও নেই । যদি তুমি তাদের বস্তুগত সহায়তা করতে না পারলে, তাহলে অন্তত মৌখিকভাবে তাদের সাহায্য সহায়তা কর ।” তুমি তো নির্বোধ । এখনো বুঝছ না যে, গোটা পৃথিবীর কুফরী শক্তি আজ ভয়ে কাপছে। তারা আফগানিস্ত শনের যুদ্ধের পরিণতির দিকে তাকিয়ে আছে। দূর থেকে তারা পর্যবেক্ষণ করছে আর তওবা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জনৈক আরব মুজাহিদ একদা আফগানিস্তানের মুজাহিদ নেতা আহমদ শাহ মাসউদকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, আমরা শুধু ক্ষমতাসীন যালিম সরকারের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছি। অথচ আমরা তাওহীদের পতাকা কেন উত্তোলন করছি না? কেন এই মাজারগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছি না? অথচ হাজার হাজার মুসলমান এ কবরগুলোকে কেন্দ্র করে বিদ'আত ও শিরক-এ লিপ্ত! তিনি উত্তরে বলেছিলেন, তুমি মনে হয় জান না যে, যুদ্ধ চলাকালীন অবস্থায় হদ (শরী“আতের নির্ধারিত শাস্তি) প্রয়োগ করা হয় না। এমন সময় যার উপর হদ প্রয়োগ করা হবে, সে কাফেরদের সাথে গিয়ে মিলিত হবে। সে কাফের হয়ে যাবে। তিনি সেই আরব মুজাহিদকে বলেছিলেন, কিছুটা সময় দাও। আমরা ইনশাআল্লাহ শিক্ষাদীক্ষা, সংস্কৃতি চর্চা ও দাওয়াতের মাধ্যমে তাদের নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী রূপে গড়ে তুলব। যদি আমরা এখনই এই কবরগুলো ভাঙ্গতে শুরু করি, তাহলে তারা আমাদের শক্র হয়ে যাবে এবং সরকারী দলের সাথে গিয়ে মিলিত হবে।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।