তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭২ তাফসীরে সূরা তওবা প্রধানমন্ত্রীর প্রতিনিধি, আমেরিকান পররাষ্ট্র মন্ত্রীর সচিব। সেই প্রতিবেদনে লিখিত ছিল, প্রত্যেক ইখওয়ান কর্মীকে তার নিকটাত্মীয় থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। অর্থাৎ পিতা-মাতা, ভাই-বোন কেউ যেন কোন ইখওয়ান কর্মীকে সাহায্য করতে এগিয়ে না আসে সে ব্যবস্থা করতে হবে। এ কারণেই অত্যন্ত আপনজনও ইসলামী আন্দোলনের কর্মীর সাহায্য ও সহায়তায় এগিয়ে আসতে সাহস পায়নি। আন্তর্জাতিক অবস্থাও আজ এমনই আকার ধারণ করেছে । কোন দেশে ইসলামী বিপ্লব হলে, তার বিরুদ্ধে মোড়ল রাষ্ট্রগুলো এক সারিতে এসে দাড়াবে বয়কট শুরু করবে নানা ছুতোয়। অর্থনৈতিকভাবে বয়কট করবে। সাহায্য প্রদান বন্ধ করে দিবে। সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করে গোটা দুনিয়া থেকে তাকে একঘরে করে ফেলবে । এ পরিস্থিতিতে ঈমান-আকীদা ও একই বিশ্বাসের এমন কিছু মানুষ যে আল্লাহর সৈনিকদের সাহায্যে এগিয়ে আসবে না তা নয়। তবে এদের সংখ্যা একেবারে নগণ্য । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন চরিত্রে আমরা এমনই দেখতে পাই। রাসূল, কুরাইশদের সাথে সন্ধিচুক্তি করলেন। ঠিক তার পরপরই প্রায় দুই বৎসরে আট হাজার পাঁচ শত লোক ইসলাম গ্রহণ করল। এরপর অষ্টম হিজরীর রমযান মাসে যখন মুসলমানরা কুরাইশদের পদানত করল এবং মন্কা বিজিত হল এবং এ বৎসর শাওয়াল মাসে হাওয়ািনদের পরাজিত করল, তারপরই গোটা আরব থেকে মদীনায় প্রতিনিধি দল আসতে লাগল । দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল। আল্লাহ তা'আলা বলেন- ol dh bE YM 7০651540150 অর্থ: যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবেন। সুতরাং ইসলামী আন্দোলনের প্রথম সারির কর্মীদের অবশ্যই কঠিন অবস্থার মুকাবিলা করতে হবে। নব্য জাহেলিয়্যাতের অত্যাচারে তাদের নিম্পেষিত হতে হবে। তাই প্রথম ডাকেই সবাই দলে দলে এসে ইসলামী আন্দোলনের কর্মী হবে, জিহাদের রাজপথে এসে দীড়াবে এ ধরনের আশা করো না। প্রথমে তো শুধু তারাই এগিয়ে আসবে, যারা ইসলামের জন্য সর্বস্ব এমনকি প্রাণ দিতেও প্রস্তুত থাকবে । অষ্টম হিজরীতে কুরাইশ ও হাওয়াযিনদের পরাজয়ের মাত্র দুই বৎসর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জ করতে যান। তখন তীর সাথে এক লাখ চব্বিশ হাজার সাহাবী হজ্জ পালন করেন। অথচ মক্কা বিজয়ের সময় তার সাথে মাত্র দশ হাজার সাহাবী ছিলেন! মাত্র দুই বৎসরে এক লাখ চৌদ্দ হাজার লোক ইসলাম গ্রহণ করেন। কিন্তু এই বিশাল সংখ্যার প্রেরণাদায়ী শক্তি এ এক হাজার ব্যক্তি, যারা উহুদে অংশগ্রহণ করেছিলেন অথবা ওঁ চৌদ্দশ’ ব্যক্তি, যারা বাই“আতে রিজওয়ানে অংশ গ্রহণ করেছিলেন। এরাই ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ । এদেরকে কেন্দ্র করেই বিশ্বব্যাপি ইসলামী আন্দোলনের বীজ রোপিত হয়েছিল। এ কারণেই আল্লাহ তা“আলা হযরত ইবরাহীম (আঃ) সম্পর্কে বলেছেন- oii et znd! অর্থ : “নিশ্চয় ইবরাহীম একটি জাতি ছিলেন।” (সূরা নাহল : ১২০) অর্থাৎ তিনি একাই এমন মহান ব্যক্তি ছিলেন যে, তাকে কেন্দ্র করে একটি মহাজাতির সৃষ্টি হয়েছিল। এক কবি চমৎকার বলেছেন- ১১০ ১৬৫ ০৪০80৮55০৯১ ০6 ০৬ ০৯১ ৮৪9

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।