তাফসীরে সূরা তওবা ৭১ আমাকে বলেছেন- গোয়েন্দা পুলিশরা এসে আমাকে গ্রেফতার করে জেলে দিল। আমি তাদের জিজ্ঞেস করলাম, কী হচ্ছে? আমার এই শাস্তি কেন? পুলিশের লোকেরা বলল, তোমার প্রতিবেশী এক ইখওয়ান সদস্য থেকে তুমি গাড়ি ক্রয় করেছ। আমি বললাম, বাহ, তাতে কী দোষ হল। তারা বলল, তোমার এই প্রতিবেশী তোমাকে সালাম দিয়েছিল আর তুমি তার উত্তর দিয়েছিলে । আমি বললাম, বাহ, এটাও একটা অপরাধ! তারা বলল, এটাই তোমার অপরাধ । তিনি আমাকে বলেছেন- আল্লাহর কসম করে বলছি, এই অপরাধে তারা আমাকে দুই বৎসর জেলে রাখল । রাতে আমার সেলে এক বিরাট সাপ ছুড়ে দেয়া হত। সেটা আমার মাথার ওপর, আমার পেটের ওপর খেলত এ শাস্তি শুধু মাত্র এই অপরাধের কারণে দেয়া হল যে, সে তার প্রতিবেশী এক ইখওয়ান সদস্যের গাড়ি ক্রয় করেছিল। সেই প্রতিবেশী তাকে সালাম দিয়েছিল। আর তিনি তার সালামের উত্তর দিয়েছিলেন। দেশের এ ধরনের কঠিন পরিস্থিতিতে কে তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে? কে এমন দুঃসাহস দেখাবে? কেউ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। এ ধরনের বহু ঘটনা আছে, যা বলে শেষ করা যাবে না। একবার আমি কুয়েতে গেলাম । জনৈক ব্যক্তি আমাকে বলল, আমাদের এখানে এক ব্যক্তি বহু বৎসর যাবৎ আত্মগোপন করে চাকরি করছে। মিসরে যখন ইখওয়ান সদস্যদের গ্রেফতার শুরু হল, তখন এক মিসরী লুকিয়ে অন্য দেশের গ্রামে চলে যায় এবং কৃষিকাজ করতে থাকে। তার পরিবারের লোকেরা মনে করল, সে বন্দী হয়ে জেলে নিহত হয়েছে। | | লোকটি আঠার বৎসর নিরুদ্দেশ রইল। তার দাড়ি পেকে গেল। চেহারা ভেঙে গেল। আঠার বৎসর সে কৃষিকাজ করল। সতের বৎসর পর আনোয়ার সাদাত ইখওয়ান সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করল । আঠার বৎসর পর লোকটি ফিরে গেল । বাড়িতে পৌছে দরজায় আওয়াজ দিল। তার ছেলেরা তখন বড় হয়ে গেছে। যে ছেলেটিকে সে এক বৎসরের দেখে গিয়েছিল, সে এখন বিশ্ব বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র । আর সাত বৎসরের ছেলের বয়স এখন পঁচিশ । একজন যুবক বেরিয়ে এল । সে তাকে বলল, হে ছেলে! তোমার আম্মা কি ঘরে আছে? যুবক বলল, আরে! এ কেমন কথা বলছ হে! আমার আম্মা তো কারো সাথে দেখা করেন না। সে বলল, আরে, যাও না, তাকে আমার কথা শুনতে বল। ছেলে বলল, না তা হবে না। লোকটি বলল, তার সাথে আমার খুব জরুরি কথা আছে। তার সাথে কথা বলতেই হবে । অনেক বাক-বিতপ্ডার পর সে ঘরে প্রবেশ করে যুবককে বলল, আমি তোমার পিতা । যুবক বলল, আমার পিতা আঠার বৎসর পূর্বে ইন্তেকাল করেছেন। যুবক তার মায়ের নিকট গিয়ে বলল, আম্মা! একজন লোক এসেছে। বলছে, তিনি নাকি আমার পিতা । আপনি না বলেছেন_ আমাদের পিতা ইন্তেকাল করেছেন। তারপর মহিলাটি তার দিকে তাকিয়েই চিনে ফেলল যে, ইনিই তার স্বামী। সুতরাং, রাষ্ট্রের পরিস্থিতি যখন এমন ভয়াবহ হয়, তখন কে এসে তোমার পাশে দাড়াবে? কে তোমার জন্য, তোমার পরিবারের জন্য এক টুকরো রুটি পাঠাবে? মুহাম্মদ আওদানের কথা ইতোপূর্বে আলোচনা করেছি। তার উপর কেমন নির্যাতন করা হয়েছিল শুনো! তার সেলে চব্বিশটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাখা হয়েছিল। আমি একজনকে বলতে শুনেছি, তবে সে কথার সত্যতা সম্পর্কে আল্লাহই সমধিক জ্ঞাত। তার অপরাধ হল, ইখওয়ানের এক কর্মী বন্দী হলে তার বিপর্যপ্ত পরিবারকে তিনি দশ ছা’ (এক ছা-তিন সের ছয় ছটাক) খাবার দিয়ে সাহায্য করেছিলেন। ব্যস, এই অপরাধে তার কী কঠিন শাস্তি হল। একবার এক সরকারী প্রতিবেদন প্রকাশিত হল। তার শিরোনাম ছিল, “মিসরে কিভাবে ইসলামী আন্দোলন দমন করা যায়।' তাতে যারা স্বাক্ষর করেছিল, তারা হল, হাসান তুহান, আমেরিকার রাষ্ট্রদূত, ইসরাইলী
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।