৭০ তাফসীরে সূরা তওবা এর পরের বিষয়টি চিন্তা করা দরকার । হুদাইবিয়ার সন্ধির মাত্র একুশ মাস পর মক্কা বিজয় হয়। আর তখন তাতে দশ হাজার সাহাবী অংশ গ্রহণ করেন। তাহলে এবার চিন্তা করুন, এই একুশ মাসে কত হাজার লোক ইসলাম গ্রহণ করেছে। নয় হাজার পাচশ’ বা নয় হাজার ছয়শ' ৷ নিরাপত্তার হাওয়া বইতে শুরু করলে অবস্থা এমনই হয়। আচ্ছা, তুমি বলতে পার, সমাজে অনেক মানুষ আছে, যারা তোমাকে ভালবাসে, শ্রদ্ধা করে, তোমার কল্যাণ কামনা করে, কিন্তু প্রশাসন যখন তোমার উপর ক্ষিপ্ত হয়ে যায়, তখন তোমাকে সাহায্য-সহায়তা করতে ভয় পায়। এটা কেন হয়? একবার সাইয়্যেদ কুতুব ও তার পরিবারের উপর মিসরের প্রশাসন দারুণ ক্ষেপে গেল। তখন কেউ তাদেরকে এক দেরহাম পর্যন্ত ঝণ দিতে সাহস করত না। আমি নিজে তাদের বলতে শুনেছি, “সময়ের পরিবর্তনে লোকেরা আমাদের অপরিচিত হয়ে গেছে । কয়েকজন লোকের নিকট খণ আনতে গেলাম। তারা বলল, আমরা আপনাদেরকে চিনি না। আমাদের নিকট আসবেন না। আমরাও যাব না।” তারা এতো অন্তরঙ্গ সাথী হওয়া সত্তেও খণ দিতে সাহস করল না। মানুষের মাঝে প্রশাসনের যে কী প্রভাব ও ভীতি থাকে, তা চিন্তাও করতে পারবে না। মিসরের ঘটনা । এক ব্যক্তি কফি বারে বানরের খেলা দেখিয়ে উপার্জন করত। একবার কফি বারে আত্মগোপনকারী কয়েকজন ইখওয়ানুল মুসলিমীনের সদস্যকে গ্রেফতার করতে এল গোয়েন্দা সংস্থার লোকেরা । গোয়েন্দাদের দেখে মানুষ পালিয়ে গেল। বানরও পালিয়ে গেল। কিন্তু দু'-একটি বানর ধরা পড়ল। গোয়েন্দা পুলিশ বানরগুলোকে গ্রেফতার করে নিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, জেলের ভয়ে সবাই পালিয়ে গেল, তোদের কি হল? পালাতে পারলি না? ছয় মাস তোদের সামরিক জেলে রাখব। তারপর নিশ্চিত হব, তোরা বানর না বনী-আদম। গোয়েন্দা পুলিশের আক্রমণ ও নির্যাতনে শুধু মুসলমানরাই নিপীড়িত হয়নি । খ্রিস্টানরাও রক্ষা পায়নি। বহু খ্রিস্টানকে জেলে বন্দী করে ছয় মাস পর্যন্ত শাস্তি দেয়া হয়েছে। ছয় মাস পর গোয়েন্দারা নিশ্চিত হয়েছে যে, তারা খ্রিস্টান। একটি মজার ঘটনা শুনবে? মিসরীরা খনন কাজ করতে করতে একদা এক বিরাট ফলক পেল । ফলকে কী সব লেখা কেউ বুঝে না। প্রতুতত্ববিদ ও এঁতিহাসিকরা কেউ সে লেখার মর্ম উদ্ধার করতে পারল না। প্রেসিডেন্ট আব্দুন নাসের বলল, আমি জানতে চাই এই ফলকে কি লেখা আছে! কোন ফেরআউনের শাসনামলের এই লেখা । এটা আমাদের ইতিহাস, আমাদের এঁতিহ্য । অবশ্যই তা উদ্ধার করতে হবে । তারপর যোগাযোগ করল। বলল, এটা দ্বিতীয় রামেসীস-এর শাসনামলের ফলক । আব্দুন নাসের তাকে জিজ্ঞেস করল, এত-এত প্রত্বতত্ববিদরা এটা উদ্ধার করতে পারল না আর আপনি তা উদ্ধার করে ফেললেন! কীভাবে তা সম্ভব হল? উত্তরে তিনি বললেন, শাস্তির ভয়ে কিছু বলতেই হল। আসল কথা হল, প্রশাসনের হিতাকাজ্ৰী হয়ে তুমি প্রশাসনের সামনে দীড়াতে পারবে না। তোমাকে মৃত্যুর জন্য অথবা জানে-মালে কুরবানীর জন্য প্রস্তুত হতে হবে । আর তোমার সাথে যারা থাকবে, তাদেরও এই একই পরিণতি ভোগ করতে হবে। আর ভাগ্যক্রমে যদি তোমার হাতে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়, তখন তুমিও সেই তোমার পূর্ববর্তীদের মতই হয়ে যাবেণ কাউকে জীবিত ছাড়বে না। কারো প্রতি দয়া দেখাবে না। শাইখ মুহাম্মদ নাজীব মুতীরীকে আল্লাহ রহম করুন। ফিকাহ শাস্ত্রের এ কিতাবটিকে তিনি পূর্ণতা দান করেছিলেন, যা সাত শত বৎসর ধরে অসম্পূর্ণ গড়ে ছিল। তিনি তাকে পরিপূর্ণ সর্বাঙ্গীন ফিকাহ গ্রন্থ হিসেবে জগতবাসীর সামনে পেশ করেছিলেন। একবার তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে জেলে দিল। তিনিও আব্দুন নাসেরের একই জেলার লোক ছিলেন। জেদ্দায় থাকতেন। দু'বৎসর আগে ইন্তেকাল করেছেন। তিনি
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।