তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

শায়খ আব্দুল হাফিজ মক্কী (দা-বা.) এর দুআ ও অভিমত এর অনুবাদ সকল প্রশংসা এক আল্লাহর । দরূদ ও সালাম তার জন্য যার পর কোন নবী নেই । আর তার পরিজন ও সকল সাহাবীর জন্য ৷ বাংলাদেশের রাজধানী ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর শিক্ষক বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা নাসীম আরাফাত সাহেব এলেন এবং শহীদ ড. আব্দুল্লাহ আযযাম (রহঃ) এর ফি জিলালি সূরাতিত তাওবাহ গ্রন্থের পাগুলিপি আমাকে দেখালেন। বাংলা ভাষাভাষীদের উপকারার্থে আরবি ভাষা থেকে বাংলা ভাষায় তিনি তা অনুবাদ করেছেন। আল্লাহ তাকে প্রভূত কল্যাণ দান করুন। আল্লাহর নিকট দুআ করি, তিনি যেন এ গ্রন্থের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের উপকৃত করেন যেমন আরবদের উপকৃত করেছেন। সংকলক ও অনুবাদকের পুণ্যের পাল্লায় তাকে রেখে দেন। আল্লাহ তা'আলা সব কল্যাণ দ্বারা তাদের মর্যাদাবান করেন। সব ধরনের অনিষ্ট ও অকল্যাণ থেকে হেফাজত করেন। নিজ অনুগ্রহ ও দয়ায় এ গ্ৰন্থটি কবুল করে নেন। আমীন। র মুজাহিদদের ইমাম, নবী-রাসূলদের সর্দার, নেককার ও পুণ্যবানদের নেতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, তীর পরিবার- পরিজন ও সাথীবর্ণের উপর আল্লাহ তা'আলা দরূদ ও সালাম বর্ষিত করুন। | | আব্দুল হাফিজ মক্কী, ঢাকা ৩০ রবিউল আউয়াল, ১৪৩৩ হিজরি ।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।