তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সূরা তওবা | ৬৭ হিজরতের পর যখন মদীনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হল। ইসলামের তরু ধীরে ধীরে মাটির গভীরে তার শিকড় ছড়িয়ে আলো-বাতাসে ডালপালা ছেড়ে মজবুত হতে লাগল, তখন আল্লাহ তা'আলা তার রাসূলকে অনুমতি দিলেন, যেন ইহুদীদের সাথে নিরাপদে সহাবস্থানের স্বার্থে শান্তিচুক্তিতে আবদ্ধ হন, যেন ইসলাম নিরুপদ্বব সময়-সুযোগ পেয়ে নির্বিঘ্নে শক্তি অর্জন করতে পারে। আর বুদ্ধিবৃত্তিক দর্শনও এটা যে, যারা যুদ্ধ করছে না, তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যারা যুদ্ধ করতে এগিয়ে আসছে এবং যারা নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর, তাদের সাথে প্রবলভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়া। রাসূল তা-ই করলেন, মুশরিকদের সাথে যুদ্ধ করব না। তোমরাও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আর আমাদের মাঝে উরওয়া ইবনে মাসউদ রইল। সে-ই উভয় পক্ষের হয়ে কাজ করবে। এমনকি আমাদের কেউ কাউকে হত্যা করলে অর্থাৎ যদি কোন ইহুদী কোন আরবকে হত্যা করে, তাহলে তোমরা তার দিয়্যাত অর্থাৎ রক্তপণ প্রদানে অংশগ্রহণ করবে । তেমনিভাবে তোমরা রক্তপণ প্রদানে আমাদের সাথে অংশগ্রহণ করবে। রাসূল এ চুক্তিতে কেন আবদ্ধ হলেন? বড় শত্রুর সাথে যুদ্ধে বিজয়ী হওয়ার লক্ষ্যে। রাসূলের সাথে আর ক'জন লোক ছিল? খুব বেশি হলে পাঁচশত । তাই ইহুদীদের সাথে শান্তিচুক্তি করা ছাড়া তার আর কোন উপায় ছিল না। তাই তিনি ভাবলেন, কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে পারলে এবং ইসলামী দাওয়াতের পথে জেঁকে বসা এই পাহাড়ের মূল উপড়ে ফেলতে পারলে পরবর্তীতে ছোট ছোট পাথরগুলোকে উড়িয়ে দেয়া সহজ হবে। এ কারণেই আল্লাহ তা“আলা ইহুদীদের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার অনুমতি প্রদান করেছেন। এরপর রাসূল মুশরিকদের সাথে বদরে যুদ্ধ করলেন, উহুদে যুদ্ধ করলেন এবং খন্দকের যুদ্ধে গিয়ে তার পরিসমাপ্তি হল। সে যুদ্ধে সা'আদ ইবনে মুয়ায (রাঃ) আক্রান্ত হলে আল্লাহর নিকট দু'আ করে বললেন_ — 22275 0৮ GF ১ ৮ ওক ১১ এ] 9৭১ 05256 ny bin oA ৪৪ অন্ত ০] ৮601 “হে আল্লাহ! যদি আমাদের কুরাইশদের মাঝে যুদ্ধের অবসান ঘটে থাকে, তাহলে আমাকে আপনার নিকট তুলে নিন আর বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু থেকে রক্ষা করুন ৷” অপর দিকে আরবের সম্মিলিত মুশরিক বাহিনী যখন মদীনার অবরোধ তুলে মক্কায় ফিরে গেল, তখন রাসূল (সাঃ) বললেন- ৮3১ ১ ১১১০ ৩৬ “আজ থেকে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না।” সা“আদ ইবনে মুয়ায (রাঃ)-এর অর্ধেক দু'আ কবুল হল। বাকি অর্ধেকও আল্লাহ কবুল করলেন। আরবের সম্মিলিত বাহিনী যখন মদীনায় আক্রমণ করেছিল, তখন বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করে কাফিরদের পক্ষ নিয়েছিল। মুসলমানদের সাথে কৃত চুক্তির কোনই পরওয়া করেনি। তাই যুদ্ধ শেষেই আল্লাহ তা'আলা বনু কুরাইজাকে আক্রমণ করার নির্দেশ দেন। মুসলমানদের আক্রমণের কথা জানতে পেরে তারা দুর্গে আশ্রয় নেয়। মুসলমানরা দুর্গ অবরোধ করে। পরিশেষে তারা সা'আদ ইবনে মুয়ায (রাঃ)-এর ফয়সালা মেনে নেয়ার প্রতিশ্ররতিতে আত্মসমর্পণ করে । কারণ, সা“আদ ইবনে মুযায় (রাঃ) ছিলেন আউস গোত্রের সরদার আর আউস গোত্রের সাথে তারা দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিল। তিনি ছিলেন আদর্শবাদী মানুষ । বীরত্বের প্রতীক। তাই বনু কুরাইজা ধারণা করল, যদি তারা সা“আদ ইবনে মুয়াষের ফয়সালা মেনে নেয়ার শর্তে আত্মসমর্পণ করে, তাহলে হয়তো তিনি তাদের সাথে কোমল আচরণ করবেন। দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচয় দিবেন। তারা সা“আদ ইবনে মুয়ায (রাঃ) কে বললেন, আপনি আপনার বন্ধুদের সাথে ন্যায় বিচার করুন। সা'আদ (রাঃ) বললেন-

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।