| তাফসীরে সূরা তওবা ৬৫ দিল। তারপর তাকে অনুসন্ধানী টিমের নিকট পেশ করা হল। হায়রে ইনসাফ! হায়রে ন্যায় বিচার! একেই বুঝি বলা হয় বিচারালয়! জনগণের স্বার্থ রক্ষার কথা বলে এমন বিচারালয় প্রতিষ্ঠা করা হয়। জনৈক আরব কবি অত্যন্ত চমৎকার বলেছেন- — 42145) Bl ৬০৪ LSS ০ ০০৬ JH “প্রত্যেকেই জানে বিচারালয় কি চায়। অথচ তার বিচারপতিরা পূর্বেই জনগণের রক্ত শুষে নিয়েছে।” এ জন্যই ইসলাম প্রতিশ্রুতি পূরণের গুরুত্ব দিয়েছে। ন্যায়পরায়ণতার এত তাকীদ দিয়েছে। কারণ, এতেই মানুষের মনুষ্যত্ব বিকশিত হয়। দেশে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দিয়ে একটি মৃতদেহ নেয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা দেখে দাড়িয়ে গেলেন। উপস্থিত লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! এটা এক ইহুদীর মৃতদেহ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের কথা শুনে-বিস্মিত হয়ে বললেন £ সে কী! তবে কি এটা মানুষের মৃতদেহ নয়! এটা কি মানুষের মৃতদেহ নয়!
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।