৬৪ তাফসীরে সূরা তওবা পাশ্চাত্যে ধর্ম বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী লোক আছে। তাদের যে কী সম্মান তা বলাই বাহুল্য । তাদের জন্য বাড়ি ভাড়া কম৷ মেডিকেলে গেলে তাদের চার্জ কম। সুপার মার্কেটে গেলে পণ্য দ্রব্যের দাম কম। তাদেরকে ‘ধর্মীয় দিক-নির্দেশক' বলা হয়। আমার এক বন্ধু আমাকে বলেছে, সে একবার আমেরিকান এম্বেসিতে ভিসা আনতে গেল । উদ্দেশ্য আমেরিকা ভ্রমণ করা । তাকে জিজ্ঞেস করল, আপনি কি কাজ করেন? সে বলল, ধর্মীয় দিক-নির্দেশক। ব্যস, কেল্লা ফতেহ। তার কথা শুনে সে বলল, আচ্ছা, তাহলে আপনাকে শুধু ভ্রমণ ভিসা দেব কেন? আপনাকে ও আপনার স্ত্রীকে আমেরিকান ন্যাশনালিটি দিয়ে দিচ্ছি। মুনীর দুল্লী। ইখওয়ানুল মুসলিমীনের উপদেষ্টা। ৫৫ বছর বয়সে তাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে যাওয়া হল। বিচারকরা তাকে জিজ্ঞেস করল, আপনি কি চান? ইখওয়ানুল মুসলিমীন কি চায়? তিনি বললেন, আমরা গাধা আর খচ্চরের অধিকার চাই । গাধা আর খচ্চর খুশিতে চিৎকার করতে পারে, কিন্তু আমরা তা পারি না। আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকারটুকুও নেই। তাই যখন মিসরে ইখওয়ানুল মুসলিমীনের উপর নির্যাতন-নিপীড়ন চলছিল, তখন এর মুফতীয়ে আযম সুইজারল্যান্ডের পশু কল্যাণ সংস্থায় একটি তারবার্তা প্রেরণ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমরা আপনাদের নিকট আবেদন করছি, মিসরে ইখওয়ানুল মুসলিমীনের উপর যে নির্যাতন চলছে, সে ক্ষেত্রে আপনারা হস্তক্ষেপ করুন। আপনারা গাধা-খচ্চরের জন্য পৃথিবীতে আন্দোলন করে চলছেন। আপনারা বিশ্বব্যাপী দাবি তুলুন, যেন মিসরের জনগণের সাথে অন্ততপক্ষে পশুর মত আচরণ করা হয়। তাদের বাক ও ব্যক্তি স্বাধীনতা চর্চায় যেন বীধা দেয়া না হয়। . আইন পরামর্শদাতী আব্দুল্লাহ রিশওয়ান। একজন প্রসিদ্ধ আইনজীবি। তিনি মুহাম্মদ আওদান সম্পর্কে বলেছেন- তিনি আমাদের শিক্ষকদের ডক্টর উপাধি প্রদান করেছেন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের নামকরা শিক্ষক ছিলেন। তার বাড়িতে জামাল আবদুন নাসের, আনোয়ার সাদাত আরো অনেকে প্রতিপালিত হয়েছে । তাকেই বিপ্লবের প্রাণশক্তি মনে করা হত। বিপ্লব সফল হওয়ার পর তাকে জারি'আ আযহারের প্রধান হওয়ার জন্য অনুরোধ করা হল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। তাকে ইসলামিক স্টাডিজ বিভাগের ' মহাপরিচালক হওয়ার জন্য আবেদন করা হল। তিনি তা প্রত্যাখ্যান করলেন। কিন্তু যখন আবদুন নাসের ইখওয়ানুল মুসলিমীনের সদস্যদের বন্দী করতে শুরু করল, তখন মুহাম্মদ আওদানকে বন্দী করল এবং কতিপয় কারাবন্দীর উপর চাপ সৃষ্টি করল, তারা যেন সাক্ষ্য দেয় যে, মুহাম্মদ আওদান আবদুন নাসেরের বিরুদ্ধে বিপ্রব করতে চেয়েছিল এবং তাদেরকে জেল থেকে পালিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিল। মুহাম্মদ আওদানকে হত্যা করার জন্য তারা এ ষড়যন্ত্র করেছিল। কিন্তু কোন কারাবন্দীই এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হল না। _ কায়রো বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আব্দুল্লাহ রিদওয়ান বলেছেন- আমি যে কারণে বন্দী হয়েছিলাম, তাহল আমাকে একটি আবেদনপত্র পূরণ করতে দেয়া হল। তাতে একটি প্রশ্ন ছিল, আপনি কি ধার্মিক? উত্তরে আমি লিখলাম, হ্যা। তারপর প্রশ্ন ছিল, আপনি কি ধার্মিকতায় গৌড়া? আমি উত্তরে লিখলাম, হ্যা । পরপর দুটি প্রশ্নের উত্তর হ্যা লেখার কারণে আমাকে বন্দী করা হল। এগার বছর আমি বন্দী থাকলাম । তিনি বলেছেন- জেলখানায় আমার সেলটি শাইখ মুহাম্মদ আওদানের সেলের একেবারে মুখোমুখি ছিল। একবার শাইখ মুহাম্মদ আওদানের সেলে এক অনুসন্ধানী টিম এল। তার সেল খোলা হল। আমি তার সেলে রক্ষিত কুকুরের সংখ্যা গণনা করতে লাগলাম ৷ দেখলাম, ছাব্বিশটি কুকুর তার সেলে । তাহলে স্বাভাবিকই প্রশ্ন জাগে, এতগুলো কুকুর কোথায় পেশাব করে। কোথায় পায়খানা করে। শাইখের শরীরে, কাপড়ে, মাথার সর্বত্র কুকুরের বিষ্ঠা আর পেশাব । সে এক মর্মান্তিক ব্যাপার । দুর্গন্ধে তারা শাইখের নিকটবর্তী হতে পারল না। ফলে দূর থেকে পানির পাইপ দিয়ে পানি ছিটিয়ে তাকে পরিষ্কার করল। এরপর পুলিশ এসে তার কাপড় পাল্টিয়ে নতুন কাপড় পরিয়ে
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।