৬০ তাফসীরে সূরা তওবা মক্কা বিজয়ের পরের ঘটনা রাহ সালাহ আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরকে হত্যার নির্দেশ দিয়ে ঘোষণা করলেন- ২৯৪৩ ০০০০ ৩১৫৬০১৯৫০৬১ ৯3৯55 “তাদের কাবার চাদর জাপটে ধরা অবস্থায় পেলেও হত্যা করবে ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, তাদের মাঝে ছিল আব্দুল্লাহ ইবনে আবিস সারহ ও আব্দুল্লাহ ইবনে খাতাল। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে খাতালকে ব্বাবার চাদর জাপটে ধরা অবস্থায় পেয়ে সেখানেই হত্যা করলেন। আর আব্দুল্লাহ ইবনে আবিস সারহ ছিলেন হযরত উসমান (রাঃ)-এর দুধভাই। তিনি তার হাত ধরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে এলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ! তার তওবা কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নীরব রইলেন। কোন কথা বললেন না। এভাবে তিনবার হযরত উসমান (রাঃ) বললেন, আর তিনবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নীরব রইলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত বাড়িয়ে তার তওবা কবুল করলেন। এরপর আব্দ্লাহ ইবনে আবিস সারহ চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি অপেক্ষায় ছিলাম যে, তোমরা তার তরবারীটি নিয়ে তাকে হত্যা করবে। তাই আমি দেরি করছিলাম । সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি একটিবার চোখের ইঙ্গিতে বলতেন, তাহলেই তাকে চিরতরে স্তন্ধ করে দিতাম । তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গম্ভীর কণ্ঠে বললেন- ০০ 2৫০০ 4 ৩৩ 91 ও ০৬ ৮ “কোন নবীর জন্য শোভনীয় নয় যে, তিনি চোখের দ্বারাও উত্তম নৈতিকতার খেয়ানত করবেন ।” এটা বৈধ নয়। নবীর বাহ্যিক ও আভ্যন্তরীণ অবস্থা সর্বদা এক হবে। মুখে একটা আর অন্তরে একটা, এটা কিছুতেই হতে পারে না। খলীফা বা মুসলিম শাসকরা শাসনের ক্ষেত্রে রাসূলেরই স্থলাভিষিক্ত হন। সুতরাং তারা কখনও ওয়াদা খেলাফ করতে পারেন না। যদি মুসলমানরাই ওয়াদা খেলাফ করে, তাহলে ওয়াদা রক্ষা করবে কারা? হযরত আবু উবায়দা (রাঃ) হিমস অবরোধ করলেন এবং হিমস অধিবাসীদের জিযিয়া প্রদান ও যুদ্ধ এ দু'টির যে কোন একটি গ্রহণের সুযোগ দিলেন। হিমসের অধিবাসীরা বলল, আমরা জিযিয়া প্রদান করব। তিনি তাদের থেকে জিযিয়া গ্রহণ করলেন। এদিকে খালিদ ইবনে ওলীদ (রাঃ) ইয়ারমুক থেকে বার্তা প্রেরণ করলেন যে, সকল সেনাপতিকে অবিলম্বে ইয়ারমূকে সমবেত হতে হবে। এখন উপায় কি? আবু উবায়দা (রাঃ) বাধ্য হয়ে হিমস ছেড়ে ইয়ারমূক রওনা হলেন। রওনা হওয়ার প্রাক্কালে হিমসের অধিবাসীদের নিকট তাদের জিযিয়া ফেরত দিলেন । কারণ, জিযিয়া হল সামরিক কর । যতক্ষণ মুসলমানরা সমরশক্তি দ্বারা তাদের হেফাজত করবে, ততক্ষণ পর্যন্ত এই কর গ্রহণ করার অধিকার আছে। তাই সমরশক্তি যখন তুলে নিচ্ছে, তখন আর এই কর রাখার অধিকার তাদের নেই। হিমসের অধিবাসীরা মুসলিম সেনাপতির এই কাণ্ড দেখে বিস্মিত হয়ে বলল, আপনি কেন এই জিযিয়া ফিরিয়ে দিচ্ছেন? উত্তরে হযরত আবূ উবায়দা (রাঃ) বললেন, আপনাদের রক্ষণাবেক্ষণের জিম্মা নিয়ে আমরা আপনাদের থেকে এই কর নিয়েছিলাম । কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। আপনাদের হেফাজতের জন্য আমরা এখানে থাকতে পারছি না। তাই আপনাদের থেকে নেয়া কর আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি। হিমসের অধিবাসীরা এ কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। মুসলমানদের এই অনুপম আদর্শ দেখে সবাই ইসলাম গ্রহণ করল। এ হল মুসলমানদের সততা, মুসলমানদের প্রতিশ্রুতি রক্ষা। তাদের চরিত্রে গাদ্দারী থাকবে না। কোন প্রতারণা থাকবে না। কোন বিশ্বাসঘাতকতা থাকবে না। কোন প্রকার প্রতিশ্রুতি ভঙ্গ থাকবে না।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।