তাফসীরে সূরা তওবা | ৫৯ দেশ বিজয় করার সুযোগ সৃষ্টি হয়, তবুও ইসলাম প্রতিশ্রুতি ভঙ্গের অনুমতি প্রদান করে না। যদি মুসলিম দেশের সাথে অন্য দেশের প্রতিশ্রুতি বা চুক্তি থাকে, তবে তা শুধুমাত্র দু'পদ্ধতিতে ভেঙ্গে যাবে। ১. প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়ে গেলে ২. কাফিরদের পক্ষ থেকে এ আশংকা করলে যে, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে! তাহলে ভাদেরকে জানিয়ে দিতে হবে যে, তোমাদের এই আচরণ ও তৎপরতার কারণে আমাদের মাঝে কোন প্রতিশ্রুতি ৰা চুক্তি রইল না। সুতরাং তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে য়াও। আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ! কী মহান এই ধর্ম! কী মহান এর আদর্শ! | কিন্তু প্রতিশ্রুতি রক্ষার এত গুরুত্ব কেন ইসলাম আরোপ করে? কারণ, প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে ষানবতা অনেক নিপীড়িত-নির্যাতিত হয়েছে। তাই মুসলমানরা কামনা করে, যেন তারা প্রতিশ্রুতি রক্ষা করে চলতে পারে। কারণ, তা ওয়াজিব । কাফিরদের সাথে প্রতিশ্রুতি থাকলেও তা রক্ষা করা ওয়াজিব । কিছুতেই তা ভঙ্গ করা যাবে না। কিছুতেই তার খেলাফ করা যাবে না। পূর্বেই আলোচনা করেছিলাম যে, হযরত মুআ'বিয়া (রাঃ)-এর সাথে রোমানদের চুক্তি ছিল। কিন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হযরত মুআ'‘বিয়া (রাঃ) বিরাট স্জাহিদ বাহিনী নিয়ে রোমানদের উপর আক্রমণ করতে রওনা হয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পর দেখেন, পিছন দিক থেকে এক ব্যক্তি উস্ত্রীতে আরোহণ করে চীৎকার করতে করতে ছুটে আসছে আর বলছে, “প্রতিশ্রুতি পূর্ণ কর, তার খেলাফ করো না। প্রতিশ্রুতি পূর্ণ কর, তার খেলাফ করো না।” চিৎকার শুনে সুজাহিদরা পেছনে ফিরে তাকালেন। দেখলেন, তাদের পশ্চাত দিক থেকে হযরত আমর আমবাসা (রাঃ) ছুটে আসছেন। মুজাহিদ কাফেলার ভিতরে ঢুকে হযরত আমবাসা (রাঃ) সোজা হযরত মুআ'বিয়া (রাঃ)-এর নিকট চলে গেলেন এবং স্পষ্ট ভাষায় বললেন, “আপনার এই পদক্ষেপ কুরআন ও সুন্নাহর পরিপন্থী । কারণ, আপনি রোমানদের সাথে যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।” হযরত মুআ'বিয়া (রাঃ) তার কথা মেনে নিলেন এবং স্মথে সাথে বাহিনী নিয়ে ফিরে এলেন। মনে করুন, একজন আফগানী রাশিয়াতে গেল। আর রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ চলছে। রাশিয়ার লোকেরা তাকে ধরে জেলখানায় বন্দী করল। কিছুদিন পর রাশিয়ানরা বলল, এক শর্তে আমরা তোমাকে মুক্ত করে দিতে পারি। শর্ত হল, তুমি কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আফগানী লোকটি এই শর্ত মেনে নিয়ে জেল থেকে বেরিয়ে এল। সে যখন হাটছিল, তখন দেখল, রুশ প্রেসিডেন্ট গর্ভাচেভ একাকী হাটছেন। প্রকান্ত একা । কেউ তার সাথে নেই। তাহলে এমন সুবর্ণ সুযোগ পাওয়া সত্বেও এ লোকের পক্ষে তাকে হত্যা করা বৈধ হবে না। কারণ, রাশিয়ার লোকেরা তার থেকে প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে, সে কখনো রাশিয়ার মোকাবেলায় যুদ্ধ করবে না। সুতরাং এ প্রতিশ্রুতি কিছুতেই ভঙ্গ করা যাবে না। হ্যা, যদি সে কোন কৌশলে ছেল থেকে পালিয়ে গিয়ে থাকে, তাহলে তার জন্য য়ে কোন রাশিয়ানকে হত্যা করা বৈধ হবে। তবে আমাদের মাঝে যে কথা প্রচলিত আছে- isi 2A অর্থ: যুদ্ধ মানে ধোকা । তা যথাস্থানে ঠিক। কিন্তু এ যুক্তিতে কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। তাই মনে রাখতে হবে, ০-০. ৮৮১4 এ কথাটি ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য হবে, যতক্ষণ উভয়পক্ষের মাঝে কন প্রতিশ্রুতি বা চুক্তি না থাকবে । আর যদি প্রতিশ্রুতি বা চুক্তি থাকে, তাহলে তা অবশ্যই রক্ষা করতে হবে। এটাই হল ইসলাম। এটাই হল ইসলামের সুমহান আদর্শ ৷ সুতরাং মুসলমান হয়ে যদি আমরা তা পালন.না জরি, তাহলে কে তা পালন করবে? জাতিসংঘ? নিরাপত্তা পরিষদ? আমেরিকা? রাশিয়া? ভারত? নাকি হাফেজ স্ঞস্মদ? দুনিয়ার মানুষকে সত্যবাদিতা আমাদেরই শিক্ষাদান করতে হবে। যদি আমরা মিথ্যাচার করি, তাহলে নিতে কে সত্য বলবে? বিশেষভাবে প্রতিশ্রুতি রক্ষায় আমাদের কঠিন-কঠোর হতে হবে। মুসলিম রাষ্ট্র থাঞ্মন্কে অবশ্যই সকল ধরনের প্রতিশ্রুতি পালন করতে হবে। | |
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।