৫৬ ৃ তাফসীরে সূরা তওবা | কারণ, নামায এবং যাকাত দু'টি ফরয বিধান। এর মাঝে ভিন্নতা সৃষ্টি করা যাবে না। এ জন্য হযরত আবু বকর (রাঃ)-এর খেলাফতকালে যারা যাকাত প্রদানকে অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে হযরত আবূ বকর (রাঃ) যুদ্ধাভিযান শুরু করেছিলেন । তিনি বলেছেন _ 90১০0 95591 Ou 3০১ ০ ০53৭ dil “আল্লাহর শপথ, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ করব, যে যাকাত ও নামাযের মাঝে পার্থক্য সৃষ্টি করবে ।” তিনি আরো বলেছেন- “আমি বেঁচে থাকব আর দীনের অঙ্গহানি হবে!” তিনি আরো কঠিন ভাষায় বলেছেন- Uys এ ১ ১ eb ৮৮ 3 এ ও এ ddd OPH Ube gy 9 ঞ3 “আল্লাহর শপথ করে বলছি! যদি তারা একটি পুচকে ছাগল ছানা দিতেও অস্বীকার. করে, যা তারা যাকাতস্বরুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রদান করত, তাহলে আমি তাও আদায় করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কিংবা এ পথে আমি জীবন দিব ।” তারপর হযরত আবু বকর (রাঃ) মুরতাদ এবং যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন। অথচ তখন গোটা আরবের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ গোটা আরব উপদ্বীপের লোকেরা তখন মুরতাদ হয়ে যাচ্ছিল। মাত্র তিনটি মসজিদে আল্লাহর ইবাদত হচ্ছিল। ১. মসজিদে হারাম, ২. মসজিদে নববী, ৩. বাহরাইনের মসজিদে আবদে কাইস। সেই বাহরাইন আজকের ছোট্ট বাহরাইন নয়। সেকালে বাহরাইন বলতে আরব উপদ্বীপের পূর্বাঞ্চলীয় গোটা এলাকাকে বুঝানো হত। তাতে কাতার, কুয়েত ও অন্যান্য সব রাষ্ট্র শামিল ছিল। হাদীসে বর্ণিত আছে, হযরত আবু উবায়দা (রাঃ) বাহরাইন থেকে সম্পদ নিয়ে এসেছিলেন । তার অর্থ বর্তমানের এই বাহরাইন নয় । বরং আরব উপসাগরের কুলবর্তী গোটা অঞ্চলকেই বাহরাইন বলা হত। যাকাত প্রদানে অস্বীকারকারী এ ধরনের লোকেরা যদি তওবা করে বা যুদ্ধে পরাজয় বরণ করে, তাহলে তাদের আহত ব্যক্তিদের হত্যা করা হবে না। তাদের স্ত্রীদের বাদী বানানো হবে না। তাদের ধন-সম্পদকে গনীমতের মাল হিসেবে নেয়া হবে না। হ্যা, যদি যুদ্ধক্ষেত্রে তাদের পশ্চাতে এক বিরাট বাহিনী থাকে, যারা তাদের সহায়তা করবে ও করছে, তাহলে তাদের আহতদেরও হত্যা করা হবে এবং তাদের ধাওয়া করে নিঃশেষ করতে হবে । . ৯১১৪৪৯৭।৩],৮৪৬০০1১৩৪৯% 9৮১৯০ sls HU ON অর্থ: “যদি তারা তওবা করে, নামায আদায় করে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও । নিশ্চয় আলাহ ক্ষমাশীল ও দয়ালু ৷” এ আয়াতে আল্লাহ তা“আলা দয়ালু ও ক্ষমাশীল হওয়ার কারণে তাদের ছেড়ে দেয়ার হুকুম দিচ্ছেন। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- 55570 15$ ১59৮201৯593 এ) 9১৮০ las Of BNL 1১ oN Aes ০৯ rill ৪0৩ ০1০ — Alp ১ ১৯৮১ 1১০৪ ০৪০ এ 19৬ Yb,
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।