তাফসীরে সূরা তাওবা — তাফসীরে সূরা তাওবা ড শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ)
/ ৪৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে সুরা তওবা | ৫৫ তবে যে ব্যাক্তি নামায পড়ে না, তার বিধান সম্পর্কে মতভেদ রয়েছে। প্রথমত যে ব্যক্তি নামায না পড়াকে হালাল মনে করে এবং নামায ফরয হওয়াকে অস্বীকার করে, সে সকল ইমামের মতে কাফের । কাফের হওয়ার কারণে তাকে হত্যা করা হবে। বিচারক তাকে জিজ্ঞেস করবে, তুমি নামায আদায় কর না কেন? তখন সে যদি বলে, আমি নামায ফরজ হওয়া স্বীকার করি না, তাহলে সে কাফের প্রমাণিত হবে । তাকে হত্যা করা হবে। হত্যা করার পর তাকে গোসল দেয়া হবে না, কাফন পরানো হবে না। তার নামাযে জানাযাও পড়া হবে না। মুসলমানদের কবরস্তানে তাকে দাফন দেয়া হবে না। তার সন্তানরা তার ধন-সম্পদের উত্তরাধিকারী হবে না। বরং তাকে ইনুদী-খিস্টানদের সাথে দাফন করা হবে। এ ধরনের শাস্তি এ ব্যক্তিকে দেয়া হবে, যে নামায ফরয হওয়াকে অস্বীকার করে । আর যে ব্যক্তি নামায ফরয হওয়াকে অস্বীকার করে না, বিচারক তাকে জিজ্ঞেস করবে, তুমি নামায আদায় কর না কেন? তখন সে যদি বলে, নামায ফরয হওয়া অস্বীকার করি না। বিচারক তাকে জিজ্ঞেস করার পর যদি সে বলে, আমি অলসতার কারণে, বা নফসের কুমন্ত্রণায় নামায আদায় করি না, তবে সে নামায না পড়াকে হালাল মনে করে না এবং নামায ফরয হওয়াকে অস্বীকারও করে না, তাহলে তার ব্যাপারে ইমামদের মাঝে মতভেদ রয়েছে। যে ব্যক্তি নিজের অলসতা, দুর্বলতার কথা স্বীকার করবে, বিচারক তাকে তিন দিন পর্যন্ত জেলে আবদ্ধ করে রাখবে। যদি সে এর মধ্যে নামায আদায় করতে শুরু করে তবে তাকে মুক্ত করে দেবে। নামায আদায় না করলে মৃত্যু পর্যন্ত সে জেলে থাকবে। হ্যা, তবে বিচারক তাকে শাস্তিমূলক বেত্রাঘাত করতে পারে। আর ইমাম মালেক ও ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, তাকে হদ (শরী“আত নির্ধারিত শাস্তি) হিসেবে হত্যা করা হবে, গোসল দেয়া হবে, কাফন পরানো হবে। তার জানাযার নামায পড়া হবে এবং মুসলমানদের কবরস্ত নে তাকে দাফন করা হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) বলেন, সে যদি বলে, আমি অলসতার কারণে বা অন্য কোন কারণে নামায আদায় করি না, তাহলে তাকে কাফের হিসেবে হত্যা করা হবে। তাকে গোসল দেয়া হবে না। কাফন পড়ানো হবে না। তার জানাযার নামাযও পড়া হবে না। এমনকি তাকে মুসলমানদের কবরস্তানে দাফন পর্যন্ত দেয়া হবে না। কেউ কেউ বলেছেন- কুকুরের খোরাক হওয়ার জন্য তাকে ফেলে রাখবে। আবার কেউ বলেছেন- তাকে ইহুদী-খিষ্টানদের সাথে দাফন করে দেয়া হবে। আর যদি কেউ যাকাত আদায় না করে, তবে তাকে কাফের বলা যাবে না। হ্যা, যদি তারা দলবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় ইসলামের কোন আলামত বা নিদর্শনকে অস্বীকার করে; যদিও তা সুন্নতে মুয়াককাদা হয়, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইমাম বা ইসলামী রাষ্ট্র প্রধানের উপর ওয়াজিব তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করে প্রয়োজনে যুদ্ধ করে তাদের যাকাত দিতে বাধ্য করা। যেমন, যদি কোন গ্রামের বা গোত্রের লোকেরা বলে, আমরা জামাতের সাথে নামায আদায় করব না। অথবা এর চেয়ে সামান্য কোন বিধান অস্বীকার করল। যেমন বলল, আমরা জামাতে নামায আদায় করব, কিন্তু আযান দিব না। তাহলে ইমাম বা রাষ্ট্র প্রধানের উপর ওয়াজিব সৈন্য প্রেরণ করে তাদের আযান দিতে বা জামাতের সাথে নামায আদায় করতে বাধ্য করা । প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা । তবে যদি একজন, দুজন বা দশজন যাকাত আদায় না করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। হ্যা, যদি তারা খলীফা বা রাষ্ট্রপতি বা প্রশাসককে বলে, এসো আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এ ধরনের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে যদি তারা যাকাত না দেয়। তাদের গ্রেফতার করে এনে বন্দী করে রাখা হবে এবং তাদের অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।